বুধবার, জুন ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম খেলা

ওভাল টেস্টে চরম নাটকীয়তার পর ইংল্যান্ডকে হারাল ভারত

আগস্ট ৫, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

রোমাঞ্চের সবটুকু জমা ছিল শেষ দিনের জন্য। যেখানে শেষ হাসি হাসল ভারত। ওভাল টেস্টে স্বাগতিকদের ৬ রানে হারাল শুভমান গিল অ্যান্ড কোং। এই জয়ে ২-২ সমতায় সিরিজ শেষ করল সফরকারী দল।

লন্ডনের দ্য ওভালে জয়ের জন্য ইংল্যান্ডকে ৩৭৪ রানে লক্ষ্য দেয় ভারত। জবাবে ৩৬৭ রানে অলআউট হয় স্বাগতিকরা। চতুর্থ দিন শেষে তাদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩৩৯ রান। জেমি স্মিথ ২ ও জেমি ওভারটন ০ রান নিয়ে দিনের খেলা শেষ করেন।

জয়ের জন্য শেষদিন তাই ৩৫ রান করতে হতো ইংল্যান্ডকে। অন্যদিকে ভারতের দরকার ছিল ৪ উইকেট। তাতে ম্যাচ হেলে ছিল ইংলিশদের দিকেই। কিন্তু মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বোলিংয়ে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো ব্রেন্ডন ম্যাককালামের শিষ্যদের।

শেষদিন মাত্র কয়েক ওভার খেলা হলেও উত্তেজনার কোনো কমতি ছিল না। ১০ রানের ব্যবধানে মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণারা ৩ উইকেট তুলে নিলে ম্যাচ হেলে যায় ভারতের দিকে। এমন সমীকরণে দলের প্রয়োজনে কাঁধের চোট নিয়ে এক হাতে ব্যাট করতে নামেন ক্রিস ওকস। তাতে অবশ্য কোনো লাভ হয়নি।

এদিন প্রসিধ কৃষ্ণার করা প্রথম ওভারেই দুটি চার মেরে জয়ের সমীকরণ আরো সহজ করেন ওভারটন। অবশ্য ধাক্কা খেতেও বেশি সময় লাগেনি ইংল্যান্ডের। পরের ওভারে বল করতে এসে স্মিথকে তুলে নেন মোহাম্মদ সিরাজ। আগের দিনের থেকে আর কোনো রান যোগ করতে পারেননি স্মিথ। এক ওভার পর ফের ইংল্যান্ড শিবিরে আঘাত হানেন সিরাজ। এ যাত্রায় তার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন ওভারটন। তার আগে ৯ রান করেন এই বোলিং অলরাউন্ডার।

ইংল্যান্ড শিবিরে পরের ধাক্কাটা দেন প্রসিধ। তার করা ৮৩তম ওভারের শেষ বলে বোল্ড হন জশ টাং। এরপর বাঁ হাত সোয়েটারে আটকিয়ে ব্যাটিংয়ে নামেন ওকস। তখন গ্যালারি থেকে দাঁড়িয়ে দর্শকরা হাততালি দেন। কিন্তু স্বাগতিকদের সব উচ্ছ্বাস থেমে যায় ৮৬তম ওভারে। সে ওভারের প্রথম বলে ১৭ রান করা গাস অ্যাটকিনসনকে বোল্ড করেন সিরাজ। তাতেই জয় নিশ্চিত হয় ভারতের।

এই ইনিংসে ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি করেন হ্যারি ব্রুক ও জো রুট। ১১১ রান আসে ব্রুকের ব্যাট থেকে। রুট খেলেন ১০৫ রানের ইনিংস। ১০৪ রানে ৫ উইকেট নিয়ে ভারতের সবচেয়ে সফল বোলার সিরাজ। প্রসিধের শিকার চারটি।

এর আগে প্রথম ইনিংসে ২২৪ রানে অলআউট হয় ভারত। জবাবে দারুণ শুরুর পরও ২৪৭ রানের থামে ইংল্যান্ডের ইনিংস। প্রথম ইনিংসের ব্যর্থতাকে পাশ কাটিয়ে দ্বিতীয় ইনিংসে যশস্বী যয়সওয়ালের সেঞ্চুরিতে ৩৯৬ রান তোলে ভারত।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: প্রথম ইনিংস ২২৪ ও দ্বিতীয় ইনিংস ৩৯৬/১০- ৮৮ ওভার (জয়সওয়াল ১১৮, আকাশ ৬৬, জাদেজা ৫৩; টাং ৫/১২৫)

ইংল্যান্ড: প্রথম ইনিংস: ২৪৭ ও ৩৬৭/১০- ৮৫.১ ওভার (ব্রুক ১১১. রুট ১০৫, ডাকেট ৫৪; সিরাজ ৫/১০৪)

ফল: ভারত ৬ রানে জয়ী

সিরিজ: ইংল্যান্ড-ভারত ২-২ সমতা

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন

জুন ২৪, ২০২৬
খেলা

বিশ্বকাপের মঞ্চেই ৩৯-এ মেসি

জুন ২৪, ২০২৬
খেলা

আর্জেন্টিনার বিজয় মিছিলে ব্রাজিল সমর্থকদের ইট নিক্ষেপ, আহত ১

জুন ২৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ফেসবুকে বন্ধুত্ব, উপহার দিতে এসে গুলিস্তান আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংকের মালিকানা ফেরত চেয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

জুন ২৪, ২০২৬

ফেসবুক-টেলিগ্রামে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

জুন ২৪, ২০২৬

মিটফোর্ড হাসপাতালে হামলা, প্রতিরোধের মুখে টয়লেটে আশ্রয় নিলেন জবি ছাত্রদল আহ্বায়ক

জুন ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version