Monday, October 26, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home খেলা

স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা

ম্যাকাই টেস্ট

August 22, 2026
A A
স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা

ম্যাকাইতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি পেসারদের আধিপত্যে উইকেট পতনের বন্যায় ভেসে গেছে। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের বিষাক্ত বোলিংয়ের পর দুর্দান্ত জবাব দিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার শরীফুল ইসলামও। দিন শেষে প্রথম ইনিংসে ৮ উইকেটে ১৬৫ রান তুলে ১০১ রানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।

ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে স্টার্কের তোপের মুখে মাত্র ৩৪ ওভারে ৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। টেস্ট ইতিহাসে এটি টাইগারদের চতুর্থ সর্বনিম্ন রান। ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নেওয়ার পর মাত্র ২২ বলের মধ্যে নিজের ৫ উইকেট পূর্ণ করেন এই অজি স্পিডস্টার। এক পর্যায়ে ১২ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে চরম বিপদে পড়েছিল বাংলাদেশ।

ব্যাটিং বিপর্যয়ের পর বল হাতে দুর্দান্ত প্রত্যাবর্তন দেখায় বাংলাদেশ। চোট কাটিয়ে একাদশে ফেরা শরীফুল ইসলামের পেস আক্রমণে মাত্র ৩০ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় অস্ট্রেলিয়া। শুরুতেই ওপেনার ম্যাট রেনশকে ফেরান তাসকিন আহমেদ, আর নিজের প্রথম ওভারেই ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনকে বোল্ড করে জোড়া আঘাত হানেন শরীফুল।

পরবর্তীতে স্টিভেন স্মিথ ও ক্যামেরন গ্রিন চতুর্থ উইকেটে ৭৭ রান যোগ করে বিপর্যয় সামাল দেন। ৪২ রান করা বিপজ্জনক স্মিথকে এলবিডব্লিউ করে সাজঘরে পাঠান শরীফুল। অধিনায়ক শান্তর বোলিং পরিবর্তনে মেহেদী হাসান মিরাজ অ্যালেক্স ক্যারিকে আউট করার পর আবারও শরীফুল তাণ্ডব চালান। একই ওভারে বো ওয়েবস্টার ও প্যাট কামিন্সকে ফেরানোর পর মিচেল স্টার্কের স্টাম্প উপড়ে ফেলে টেস্টে নিজের ৬ উইকেট পূরণ করেন তিনি।

অন্যপ্রান্তে একের পর এক উইকেট পড়লেও দৃঢ়তার পরিচয় দেন ক্যামেরন গ্রিন। ইনিংসের শেষ পর্যন্ত ধৈর্যশীল ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত থাকেন তিনি। দিন শেষে গ্রিন ৫১ রানে ব্যাট করছেন। বাংলাদেশের পক্ষে শরীফুল ৩৪ রানে ৬টি উইকেট শিকার করেন, আর তাসকিন ও মিরাজ পান একটি করে উইকেট।

Related Posts

প্রধান সংবাদ

চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

October 26, 2026
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে ‘অপ্রয়োজনীয় যুদ্ধ’ শুরু করেছেন ট্রাম্প: ওবামা

October 25, 2026
জামায়াত

সরকার নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপানোর চেষ্টা চালাচ্ছে: জামায়াত আমির

October 25, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

October 26, 2026

পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা রাখায় কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

October 25, 2026

প্রধানমন্ত্রীর বাসের ছবিতে স্নাইপার দিয়ে গুলি করার মন্তব্যকারী সেই যুবক রিমান্ডে

October 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version