শুক্রবার, মে ২৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

আমার সঙ্গে যে জুলুম করেছে তার সঙ্গেও ইনসাফ করতে চাই

জামায়াতের এমপি ড. মাসুদ

মে ২৮, ২০২৬
A A
আমার সঙ্গে যে জুলুম করেছে তার সঙ্গেও ইনসাফ করতে চাই
Share on FacebookShare on Twitter

আমার সঙ্গে যারা অতীতে জুলুম ও অন্যায় করেছে, রাষ্ট্রীয় ক্ষমতায় এসে তাদের সঙ্গেও আমি ইনসাফ তথা ন্যায়বিচার করতে চাই বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালীর বাউফল উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত আর্থিক অনুদান ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করতে মূলত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাউফল উপজেলার বিভিন্ন এলাকার প্রায় দেড়শ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে আনুষ্ঠানিকভাবে উপহার প্রদানের মধ্য দিয়ে এই মানবিক কার্যক্রমের সূচনা করা হয়।

অনুষ্ঠানে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ঈদ মানেই আনন্দ এবং সেই আনন্দকে সবার মাঝে সমানভাবে ভাগাভাগি করে নেওয়া। দেশের সব সংসদ সদস্যই প্রধানমন্ত্রীর তহবিল থেকে এই অনুদান পেয়েছেন, কিন্তু অনেক এমপিই জনগণের মাঝে এই টাকা সঠিকভাবে বিলিয়ে দিচ্ছেন না। বাউফলে বিগত দিনেও এমন অনেক সরকারি অনুদান এসেছিল, যার হদিস সাধারণ জনগণ কখনই জানতে পারেনি।

সংসদ সদস্য মাসুদ দাবি করেন, বাউফলের জনগণ এবার সততা ও যোগ্যতাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বলেই সরকারি অনুদান সরাসরি সাধারণ মানুষের হাতে পৌঁছাচ্ছে। অতীত সরকারের আমলে এমন অনুদান এলে তা কেবল নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মীদের মাধ্যমেই শেষ হয়ে যেত। তবে এবার উপহার নিতে আসা সবাই জামায়াতের সমর্থক নন, এমনকি অনেকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোটও দেননি। যারা অতীতে নির্যাতন করেছে, তাদেরও এখানে আনা হয়েছে কারণ জামায়াত প্রতিশোধ নয়, ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়।

বক্তব্যে তিনি বাউফলের বিগত এমপিদের কঠোর সমালোচনা করে বলেন, অতীতে বাউফলের জনপ্রতিনিধিরা কেবল নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছেন, কিন্তু সাধারণ ও অসহায় মানুষের কাছে তারা পৌঁছাতে পারেননি। কেউ কোনো দাবি নিয়ে তাদের কাছে গেলে উল্টো অপমান, লাঞ্ছিত এবং অপদস্থ করা হয়েছে। জামায়াত সবসময়ই উপহার প্রদানের ক্ষেত্রে কোনো দল, বর্ণ বা ধর্মের বিবেচনা না করে কেবল দুঃস্থ ও গরিব মানুষকে অগ্রাধিকার দেয় এবং এটাই তাদের ঈমানী দায়িত্ব।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নে যেন এই ফান্ডের সুফল পৌঁছায়, সে ব্যবস্থা করা হচ্ছে। ১০ লক্ষ টাকার সরকারি বরাদ্দের বিপরীতে যেখানে ৫০ হাজার মানুষের চাহিদা রয়েছে, সেখানে সবাইকে একসাথে দেওয়া অসম্ভব। তবে দেশ স্বাধীন হওয়ার পর বাউফলের ইতিহাসে এভাবে স্বচ্ছতার সাথে জনগণের হাতে টাকা পৌঁছে দেওয়ার নজির কেউ দেখাতে পারবে না।

তিনি স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দুর্বৃত্তদের হুঁশিয়ারি দিয়ে বলেন, জামায়াত ভদ্রতা ও নম্রতাকে পছন্দ করে, কিন্তু কেউ যদি এটাকে তাদের দুর্বলতা ভেবে ঘাড়ে উঠে লাফালাফি করার চেষ্টা করে, তবে তাকে ঘাড় থেকে নিচে নামিয়ে ফেলার ক্ষমতাও দলটির রয়েছে। ভোটের মাঠে পরাজিত করতে না পেরে যারা অতীতে গায়ের জোরে জিততে চেয়েছিল, থানা ঘেরাও করে তাদের উচিত শিক্ষা দেওয়া হয়েছিল এবং বাউফলে আর কোনো ভয়কে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।

এমপি মাসুদ আরও বলেন, কেউ যদি মনে করেন বর্তমান এমপি দুর্বল, তাহলে তারা চরম ভুলের মধ্যে আছেন। প্রয়োজনে সাধারণ মানুষের অধিকার রক্ষায় ও অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে আবারও রাজপথে নামা হবে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে তিনি বলেন, খাল খনন বা যেকোনো সরকারি প্রকল্পে দুর্নীতি হলে জনগণকেই তা রুখে দিতে হবে এবং প্রশাসনকে সাথে নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, রাজনৈতিকভাবে কোনো উপায়ে পেরে না উঠে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন কুৎসা রটনা করা হচ্ছে। তবে কাদা ছোড়াছুড়ি বা গালির জবাব গালি দিয়ে নয়, বরং ভালো কাজের মধ্য দিয়েই সমস্ত অপপ্রচারের জবাব দেওয়া হবে। বাউফলকে একটি আদর্শ ও শান্তিময় এলাকা হিসেবে গড়ে তুলতে তিনি দলমত নির্বিশেষে সবাইকে একে অপরের হাত ধরে কাজ করার আহ্বান জানান।

বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উপহার বিতরণী সভায় অন্যান্যের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান নজরুল, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম এবং নাজিরপুরের তরুণ সমাজসেবক সিদ্দিকুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

ঈদের দিন সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু

মে ২৮, ২০২৬
জামায়াত

জুলাই শহীদ পরিবারের সঙ্গে জামায়াত নেতাদের ঈদ উদযাপন

মে ২৮, ২০২৬
বাংলাদেশ

নোয়াখালীতে পশু কোরবানি করতে গিয়ে ৬ ঘণ্টায় আহত ৩০

মে ২৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • জামায়াত নেতাকে ফাঁসাতে মিথ্যা অপপ্রচার; বের হয়ে এলো টিসিবির চালের আসল সত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজা যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র দিয়েছে ৫১ দেশ; শীর্ষে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় ভারত

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘সময় পাইলে ভারতের ঈদের দিনের ভিডিওগুলো একটু দেইখেন’

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শিশু রামিসা হত্যা, যুবলীগ কর্মী সোহেল রানার মৃত্যুদণ্ড চান স্বজনরা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কোরবানি দিতে গিয়ে সারাদেশে অন্তত ৫৭৬ জন জখম

মে ২৮, ২০২৬

সেনাসদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

মে ২৮, ২০২৬

চট্টগ্রামে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত অন্তত ১২ জন

মে ২৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version