বুধবার, জুলাই ২২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ

জুন ১, ২০২৬
A A
ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ
Share on FacebookShare on Twitter

ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করেছে। এ ঘটনায় কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক গ্রাহক জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। একপর্যায়ে আন্দোলনকারীদের সড়ক ও কার্যালয় এলাকা থেকে সরিয়ে দিতে পুলিশ অভিযান শুরু করে। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ লাঠিচার্জ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আন্দোলনকারীদের দাবি, পুলিশের ধাওয়া ও লাঠিচার্জে কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত একজনকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন। তাদের আশঙ্কা, নতুন চেয়ারম্যানের নিয়োগের ফলে অতীতে ব্যাংকটিকে ঘিরে যেসব অনিয়ম ও বিতর্কের অভিযোগ উঠেছিল, সেগুলোর পুনরাবৃত্তি ঘটতে পারে। এ আশঙ্কা থেকেই তারা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার পরও তাদের একটি অংশ ব্যাংকের আশপাশের এলাকায় অবস্থান নেয় এবং বিক্ষোভ অব্যাহত রাখার চেষ্টা করে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ব্যাংকপাড়া ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সম্পর্কিত খবর

জামায়াত

জামায়াত থেকে বহিষ্কার হওয়া এমপির আসন শূন্যের ইঙ্গিত নির্বাচন কমিশনারের

জুলাই ২২, ২০২৬
এনসিপি

এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

জুলাই ২২, ২০২৬
বাংলাদেশ

এ বছর না হলে আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন: জানালেন মির্জা ফখরুল

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত থেকে বহিষ্কার হওয়া এমপির আসন শূন্যের ইঙ্গিত নির্বাচন কমিশনারের

জুলাই ২২, ২০২৬

জুলাই বিপ্লবের অপ্রতিরোধ্য ‘স্ট্যালিনগ্রাদ’ যাত্রাবাড়ী

জুলাই ২২, ২০২৬

এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

জুলাই ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version