মঙ্গলবার, জুন ২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের হামলায় জামায়াতের নিন্দা

জুন ১, ২০২৬
A A
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের হামলায় জামায়াতের নিন্দা
Share on FacebookShare on Twitter

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর প্রধান কার্যালয়ের সামনে আন্দোলনরত সাধারণ গ্রাহকদের ওপর পুলিশের গুলি, লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। সোমবার (১ জুন) দেওয়া এক যৌথ বিবৃতিতে তিনি এ ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি গ্রাহকদের উত্থাপিত যৌক্তিক দাবির প্রতি দলটির পক্ষ থেকে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ঢাকার মতিঝিলে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানারে সাধারণ গ্রাহকেরা সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক উপায়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পুলিশ কোনো ধরনের উসকানি ছাড়াই সকাল সাড়ে ৯টার দিকে নিরীহ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ এবং জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ গুলি চালিয়ে বহু আমানতকারীকে মারাত্মকভাবে আহত করে, যাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমানতকারীদের নিয়মতান্ত্রিক কর্মসূচিতে পুলিশের এমন অযাচিত বলপ্রয়োগ ও দমনপীড়ন অত্যন্ত নিন্দনীয় এবং মানবাধিকারের চরম লঙ্ঘন বলে তিনি মন্তব্য করেন।

গ্রাহকদের অভিযোগ অত্যন্ত গুরুতর ও যৌক্তিক উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, অতীতে একটি নির্দিষ্ট মহলের মাধ্যমে দেশের ব্যাংকিংখাতে যে নজিরবিহীন লুটপাট চালানো হয়েছে, দেশের মানুষ তা ভুলে যায়নি। গ্রাহকেরা মনে করেন, নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান আওয়ামী ফ্যাসিবাদের দোসর এবং তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে বহাল রাখলে ব্যাংকটি আবারও ভয়াবহ লুটপাটের মুখে পড়বে। নিজের কষ্টের জমানো টাকার নিরাপত্তা চাওয়া এবং ব্যাংকের সুরক্ষায় সোচ্চার হওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার।

তিনি আরও জোর দিয়ে বলেন, ব্যাংক মূলত জনগণের আমানতে চলে এবং গ্রাহকদের স্বার্থ উপেক্ষা করে কোনো ব্যাংক টিকতে পারে না। ফলে সাধারণ গ্রাহকদের কণ্ঠরোধ করতে পুলিশের গুলি চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অবিলম্বে ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানান।

বিবৃতিতে কোটি কোটি আমানতকারী ও গ্রাহকদের ক্ষোভ ও উত্তেজনা প্রশমন এবং ব্যাংকের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য একটি বিশেষ আহ্বান জানানো হয়। জামায়াতের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসন ও ব্যাংক কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে এই অবৈধ ও দলীয়ভাবে নিয়োগকৃত নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল করার আহ্বান জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

জামায়াত

চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু

জুন ১, ২০২৬
জামায়াত

প্রধানমন্ত্রীর ওয়াদা বাস্তবায়নে ১৫ দিনের মধ্যে বিচার দেখতে চাই

জুন ১, ২০২৬
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের এমডিকে অনলাইনে বোর্ড মিটিং করতে চাপ আইনশৃঙ্খলা বাহিনীর

জুন ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • জামায়াত নেতাকে ফাঁসাতে মিথ্যা অপপ্রচার; বের হয়ে এলো টিসিবির চালের আসল সত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘সময় পাইলে ভারতের ঈদের দিনের ভিডিওগুলো একটু দেইখেন’

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাকর্মীদের ইটের আঘাতে আহত জামায়াত নেতার মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • দীপেন দেওয়ানের পদত্যাগের পর সর্ব মিত্র চাকমার পোস্ট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

তুরস্কের ইলেকট্রনিক যুদ্ধবিমান প্রথমবারের মতো প্রকাশ্যে

জুন ১, ২০২৬

চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু

জুন ১, ২০২৬

জুন থেকেই ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বিদ্যুতের দাম

জুন ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version