বুধবার, জুলাই ২২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

জুন ২, ২০২৬
A A
ইসলামী ব্যাংকে এস আলমের এক রহস্যময় সফর!
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ব্যাংকটির নিজস্ব অর্থই ব্যবহার করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন কাগুজে বা শেল কোম্পানির নামে বিপুল পরিমাণ ঋণ নিয়ে সেই অর্থে ইসলামী ব্যাংকের প্রায় ৭২ শতাংশ শেয়ার ক্রয় করা হয়।

বিএফআইইউর তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ সালের মধ্যে এস আলম গ্রুপ ২২ জন প্রক্সি শেয়ারহোল্ডার এবং একাধিক সন্দেহভাজন প্রতিষ্ঠানের মাধ্যমে ধাপে ধাপে ব্যাংকটির শেয়ার নিজেদের নিয়ন্ত্রণে নেয়। শেয়ার ক্রয়ের অর্থের বড় অংশ এসেছে ইসলামী ব্যাংক ও গ্রুপটির নিয়ন্ত্রণাধীন অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ঋণ থেকে।

তদন্তে দেখা গেছে, প্রথমদিকে সাতটি প্রতিষ্ঠানকে ব্যবহার করে শেয়ার কেনা হয়। এসব প্রতিষ্ঠানের সঙ্গে এস আলম গ্রুপের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক রয়েছে। প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সহযোগী কোম্পানি ও শেল কোম্পানির মাধ্যমে অর্থ সংগ্রহ করে ইসলামী ব্যাংকের শেয়ার ক্রয় করে।

বিএফআইইউ আরও জানিয়েছে, দুটি বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে কেনা শেয়ারের ক্ষেত্রেও এস আলম গ্রুপের সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেছে। এ অভিযোগ প্রমাণিত হলে ব্যাংকটিতে গ্রুপটির প্রকৃত মালিকানা প্রায় ৮১ দশমিক ৯২ শতাংশে পৌঁছাতে পারে।

এ ঘটনায় হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, ২৪টি প্রতিষ্ঠানের হাতে থাকা ৮১.৯২ শতাংশ শেয়ার কীভাবে বৈধ হিসেবে গণ্য করা যায় এবং কেন তা বাজেয়াপ্ত করা হবে না। আদালত সংশ্লিষ্ট শেয়ারের লভ্যাংশ ক্রোক, ভোটাধিকার স্থগিত এবং সংশ্লিষ্ট পরিচালকদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশও দিয়েছেন।
তদন্তে আরও উঠে এসেছে, ইসলামী ব্যাংকের শীর্ষ ২০ খেলাপি ঋণগ্রহীতার মধ্যে ১৫টিই এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট। এসব প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ খেলাপি ঋণ রয়েছে, যাদের কয়েকটি প্রতিষ্ঠান আবার ব্যাংকের শেয়ার কেনার অর্থায়নেও ভূমিকা রেখেছে।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাইয়ূম বলেন, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি বা গোষ্ঠী ৫ শতাংশের বেশি এবং অনুমোদনসহ সর্বোচ্চ ১০ শতাংশের বেশি শেয়ার ধারণ করতে পারে না। তার দাবি, এস আলম গ্রুপ এ সীমা অতিক্রম করে অবৈধভাবে ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর রুমী আলীর মতে, শেয়ার ক্রয়ের অর্থের প্রকৃত উৎস এবং এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতা প্রমাণ করা গেলে মালিকানার বৈধতা আদালতে চ্যালেঞ্জ করা সম্ভব হবে।

এদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিষয়টি বর্তমানে বিচারাধীন। আদালতে অভিযোগ প্রমাণিত হলে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

জুলাই ২২, ২০২৬
বাংলাদেশ

ঢাকার সবুজবাগে কুপিয়ে ওয়ার্ড বিএনপির কর্মীকে হত্যা

জুলাই ২২, ২০২৬
বাংলাদেশ

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নৈতিক স্খলনের দায়ে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

রাহুল গান্ধীকে আটকের ঘটনায় মমতা ও অভিষেকের তীব্র নিন্দা

জুলাই ২২, ২০২৬

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

জুলাই ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version