শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

দুই বছর দাম না বাড়ানোর ঘোষণার ৩ মাসের মাথায় বিদ্যুতের দাম বাড়াল সরকার

জুন ৪, ২০২৬
A A
দুই বছর দাম না বাড়ানোর ঘোষণার ৩ মাসের মাথায় বিদ্যুতের দাম বাড়াল সরকার
Share on FacebookShare on Twitter

আগামী দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর ঘোষণা দিলেও শেষ পর্যন্ত ৩ মাসের মাথায় বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। সিস্টেম লস বা চুরি কমিয়ে বিদ্যুতের লোকসান কমানোর সিদ্ধান্ত নেওয়া হলেও লোকসান সামাল দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। গত ২২ ফেব্রুয়ারী ২০২৬ বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ বিভাগের এক বৈঠকে দাম না বাড়ানোর এই সিদ্ধান্ত দিয়েছিলেন।

সে সময় বিদ্যুৎ খাতের লোকসান সামাল দিতে এ বছর ৪২ হাজার কোটি টাকা ভর্তুকি দাবি করেছিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বৈঠকে সংস্থাটি জানিয়েছিল, প্রতি ইউনিট বিদ্যুৎ বিতরণ করতে খরচ হয় ১২ দশমিক ৯৭ টাকা, অথচ বিক্রি করা হয় মাত্র ৭ টাকায়। এ কারণে গত বছর বিপুল ভর্তুকির পরও পিডিবি ১৭ হাজার কোটি টাকা লোকসান দিয়েছে। তাছাড়া রমজান ও সেচ মৌসুম সামাল দিতে পিডিবির এখনই চার হাজার কোটি টাকা প্রয়োজন ছিল।

এই পরিস্থিতির মধ্যেই বুধবার (৩ জুন) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুতের নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যুতের পাইকারি মূল্য ১ দশমিক ৩৯ টাকা, সঞ্চালন চার্জ ৮ পয়সা ও খুচরা পর্যায়ে ১ দশমিক ৫২ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে বিদ্যুতের দাম পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৮৬ শতাংশ, গ্রাহক পর্যায়ে ১৬ দশমিক ৬৯ শতাংশ ও সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৫ শতাংশ বাড়ল।

আরওপড়ুন

জামায়াত ফেরেশতাদের দল নয়, অন্যায় আর দল একসঙ্গে চলে না: ডা. শফিকুর রহমান

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি মানা হবে না, আবারও স্পষ্ট ঘোষণা মোদির

সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, আলোচনা-পর্যালোচনা ও গণশুনানির পর বিদ্যুতের উৎপাদন, ক্রয়, আমদানি ব্যয়, সঞ্চালন ও বিতরণ ব্যয়, পাইকারি পর্যায়ে সরকারের ভর্তুকি প্রদান এবং সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে এই দাম বাড়ানো হয়েছে। তিনি জানান, বিদ্যুতের ইউনিটপ্রতি পাইকারি দাম ৭ টাকা থেকে ১ দশমিক ৩৯ টাকা বাড়িয়ে ৮ দশমিক ৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ইউনিটপ্রতি সঞ্চালন চার্জ দশমিক ৩১৩৫ টাকা থেকে দশমিক ০৭৫১ টাকা বাড়িয়ে দশমিক ৩৮৮৬ টাকা করা হয়েছে। অর্থাৎ বিদ্যুতের ইউনিটপ্রতি সঞ্চালন চার্জ ৩১ পয়সা থেকে বেড়ে এখন ৩৯ পয়সা হবে। অন্যদিকে গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৯ দশমিক ১১ টাকা থেকে ১ দশমিক ৫২ টাকা বাড়িয়ে ১০ দশমিক Sixty-three (১০.৬৩) টাকা নির্ধারণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এই দাম বাড়ানোর পরও সরকারকে আরও ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে।

সম্পর্কিত খবর

জামায়াত ফেরেশতাদের দল নয়, অন্যায় আর দল একসঙ্গে চলে না: ডা. শফিকুর রহমান
জামায়াত

জামায়াত ফেরেশতাদের দল নয়, অন্যায় আর দল একসঙ্গে চলে না: ডা. শফিকুর রহমান

জুলাই ২৪, ২০২৬
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি মানা হবে না, আবারও স্পষ্ট ঘোষণা মোদির
আন্তর্জাতিক

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি মানা হবে না, আবারও স্পষ্ট ঘোষণা মোদির

জুলাই ২৪, ২০২৬
সাহাবুদ্দিনকে ঘিরে এক সপ্তাহে ২৬টি কনটেন্ট কালের কন্ঠের, ইতিবাচক উপস্থাপনের অভিযোগ
প্রধান সংবাদ

সাহাবুদ্দিনকে ঘিরে এক সপ্তাহে ২৬টি কনটেন্ট কালের কন্ঠের, ইতিবাচক উপস্থাপনের অভিযোগ

জুলাই ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত ফেরেশতাদের দল নয়, অন্যায় আর দল একসঙ্গে চলে না: ডা. শফিকুর রহমান

জামায়াত ফেরেশতাদের দল নয়, অন্যায় আর দল একসঙ্গে চলে না: ডা. শফিকুর রহমান

জুলাই ২৪, ২০২৬
ইরানের প্রতি কেন আবারো সামরিক চাপ বাড়ানোর হুমকি দিচ্ছেন ট্রাম্প

ইরান যুদ্ধে জড়ালে চীন-রাশিয়াকে মূল্য দিতে হবে: ট্রাম্প

জুলাই ২৪, ২০২৬
মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

জুলাই ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০