বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা

জুন ৫, ২০২৬
A A
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
Share on FacebookShare on Twitter

বাগেরহাটের ঐতিহাসিক হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দিঘি থেকে একমাত্র মিঠাপানির কুমিরটি সরিয়ে নেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মাজারের প্রধান খাদেম ও সাবেক যুবদল নেতা ফকির তারিকুল ইসলাম। তিনি কুমিরটিকে দ্রুত দিঘিতে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

তিন দিন আগে কুমিরের হামলায় এক শিশুর মৃত্যুর পর জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী বন বিভাগ বুধবার দুপুরে কুমিরটিকে উদ্ধার করে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যায়।

কুমির অপসারণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলে ফকির তারিকুল ইসলাম বলেন, প্রায় সাড়ে পাঁচশ বছর ধরে তাদের পরিবার মাজার ও দিঘির দেখভাল করে আসছে। দুর্ঘটনা দুঃখজনক হলেও কুমিরটিকে সরিয়ে নেওয়া সঠিক সিদ্ধান্ত হয়নি বলে তিনি মনে করেন। তার দাবি, প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে কুমিরটিকে আবারও মাজারের দিঘিতে ফিরিয়ে আনা উচিত।

তিনি আরও বলেন, কুমিরটি বাগেরহাটের ঐতিহ্য ও সম্পদের অংশ। এটি দেখতে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন। প্রশাসনের সহযোগিতায় নিরাপত্তা জোরদার করে কুমির সংরক্ষণের ব্যবস্থা করা যেতে পারে।

তবে অনেক দর্শনার্থী নিরাপত্তার স্বার্থে কুমিরটিকে সাময়িকভাবে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তাদের মতে, ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তাবেষ্টনী নির্মাণের পর কুমিরটিকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা যেতে পারে।

এদিকে বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা অঞ্চলের কর্মকর্তা নির্মল কুমার পাল জানিয়েছেন, উদ্ধার করা কুমিরটি বর্তমানে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে এর স্থায়ী আবাসস্থল নির্ধারণ করা হবে।

জেলা প্রশাসন জানিয়েছে, শিশুমৃত্যুর ঘটনার পর জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কুমিরটিকে সরিয়ে নেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় নিরাপত্তাবেষ্টনী নির্মাণের পর কুমিরটিকে পুনরায় দিঘিতে ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান সংবাদ

নির্বাচনী হলফনামায় ‘জাল সার্টিফিকেট’ দাখিলের অভিযোগ বিএনপি এমপি নয়নের বিরুদ্ধে

সেপ্টেম্বর ১৬, ২০২৬
বিএনপি

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মক্কায় হামলার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

সেপ্টেম্বর ১৬, ২০২৬

মক্কার নিরাপত্তায় সৌদি আরবের পাশে মালয়েশিয়া

সেপ্টেম্বর ১৬, ২০২৬

গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর দায়িত্ব থেকে সরানো হলো ডিসিকেও

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version