বুধবার, জুলাই ২২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

পুশইন ব্যর্থ, বিজিবির বাধায় ‘নো-ম্যানস ল্যান্ডে’ ১৭ জন

জুন ৫, ২০২৬
A A
পুশইন ব্যর্থ, বিজিবির বাধায় ‘নো-ম্যানস ল্যান্ডে’ ১৭ জন
Share on FacebookShare on Twitter

নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টার অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। শুক্রবার (৫ জুন) সকাল ১০টার দিকে কলমুডাঙ্গা সীমান্তের মেইন পিলার ২৩৭-এর পাশ দিয়ে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএসএফের এই পুশইন চেষ্টার বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে বাধা দেয় হাঁপানীয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা। বিজিবির কঠোর অবস্থানের কারণে পুশইনের চেষ্টা ব্যর্থ হলেও অনুপ্রবেশকারীরা বর্তমানে দুই দেশের শূন্যরেখায় (নো-ম্যানস ল্যান্ড) অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৬ বিজিবি কোম্পানি কমান্ডার আরিফুল ইসলাম মাসুম ব্যাটালিয়ন বাহিনী নিয়ে সেখানে সজাগ আছেন।

অনুপ্রবেশের এই ঘটনার পর বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে জরুরি ব্যাটালিয়ন পর্যায়ের একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে বিজিবির পক্ষ থেকে পুশইন চেষ্টার তীব্র বিরোধিতা করা হলেও বিএসএফ অনুপ্রবেশকারীদের ভারতীয় নাগরিক হিসেবে অস্বীকার করে। তাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে বিএসএফের গড়িমসি ও অস্পষ্ট অবস্থানের কারণে প্রথম দফার বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।

১৬ বিজিবি কোম্পানি কমান্ডার আরিফুল ইসলাম মাসুম জানান, সীমান্তের কাঁটাতারের গেট খুলে সকালে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ। বিজিবি টহল দলের তৎপরতায় তারা ব্যর্থ হলেও অনুপ্রবেশকারীরা এখনো শূন্যরেখায় ভারতীয় লাইনে রয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভারত থেকে পুশইন হয়ে আসা কাউকে বিজিবি গ্রহণ করবে না এবং এ কারণে শূন্যলাইনে বিজিবির অবস্থান ও টহল জোরদার করা হয়েছে।

পতাকা বৈঠকে তাৎক্ষণিক কোনো সুরাহা না হওয়ায় সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। হাঁপানীয়া বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রুখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন এবং সমস্যা সমাধানে বিএসএফের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা অব্যাহত রাখা হয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

জুলাই ২২, ২০২৬
ফিচার

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই ২২, ২০২৬
বাংলাদেশ

বিমান দুর্ঘটনার এক বছর, স্মৃতিচারণে ভারী মাইলস্টোন ক্যাম্পাস

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

জুলাই ২২, ২০২৬

আজীবন হাসিনাকেই ক্ষমতায় দেখার খায়েশ ছিল ব্যবসায়ীদের

জুলাই ২২, ২০২৬

পাহাড়ি ঢল আর টানা ভারি বৃষ্টির কারণে তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই

জুলাই ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version