মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন

জুন ৬, ২০২৬
A A
আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর মুক্তির পর তাঁর বাড়ির সামনে নজরদারি বাড়িয়েছে পুলিশ। সেখানে স্থাপন করা হয়েছে আধুনিক ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরাও। এ ছাড়া সাদা পোশাকে পুলিশের টহলও রয়েছে ওই এলাকায়।

পুলিশ বলছে, তিনবারের সাবেক এই সিটি মেয়রের ব্যক্তিগত নিরাপত্তা এবং তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো দলীয় কর্মসূচিতে অংশ নেন কি-না, সে বিষয়ে খোঁজখবর রাখতেই এই বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে করা ১২টি মামলায় প্রায় ১৩ মাস (৩৯১ দিন) কারাভোগের পর গত বুধবার রাতে মুক্তি পান আইভী। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়ে রাত সাড়ে ১২টায় তিনি নারায়ণগঞ্জের দেওভোগে তাঁর পৈতৃক বাড়ি ‘চুনকা কুটিরে’ ফেরেন। ফেরার পথে তিনি কেন্দ্রীয় সিটি কবরস্থানে বাবা, মা ও ভাইয়ের কবর জিয়ারত করেন।

সাবেক এই মেয়রের মুক্তি ও বাড়ি ফেরাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের কয়েকটি পয়েন্টসহ তাঁর বাড়ির সামনে রাতভর বিপুল পুলিশ মোতায়েন ছিল। রাতেই পুলিশের তত্ত্বাবধানে আইভীর বাড়ির সামনে ও আশেপাশের সড়কে সিসি ক্যামেরাগুলো স্থাপন করা হয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, নারায়ণগঞ্জকে অপরাধমুক্ত করতে পুরো জেলায় ২ হাজার সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনার অংশ হিসেবেই এগুলো লাগানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা তারেক আল মেহেদী আরও বলেন, “আইভী জামিনে থাকাবস্থায় তার স্বাভাবিক কার্যক্রম চালাতে পারবেন কিন্তু নিষিদ্ধ সংগঠনের ব্যানারে কোনো দলীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন না। সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সার্বিক বিষয়েই আমাদের নজরদারি থাকবে।”

এদিকে আইভীর মুক্তির পর বৃহস্পতিবার সকাল থেকে তাঁর আত্মীয় ও ঘনিষ্ঠ জনরা চুনকা কুটিরে আসতে শুরু করেন। তবে প্রশাসনিক চাপ ও নিরাপত্তার কারণে বাড়িতে আসা লোকজনের সংখ্যা সীমিত রাখার চেষ্টা করা হচ্ছে বলে আইভীর পরিবারের সদস্যরা জানিয়েছেন। এরপরও বিভিন্ন এলাকা থেকে শুভাকাঙ্ক্ষীরা সাবেক এই মেয়রের খোঁজখবর নিতে আসছেন।

উল্লেখ্য, সেলিনা হায়াৎ আইভী ২০০৩ সালে প্রথমবারের মতো নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ২০১১ সালে পৌরসভাটি সিটি করপোরেশনে উন্নীত হলে তিনি দেশের প্রথম নারী মেয়র নির্বাচিত হন এবং পরবর্তীতে ২০১৬ ও ২০২২ সালেও বিপুল ভোটে জয় পান। ২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৮ অগাস্ট অন্তর্বর্তীকালীন সরকার তাঁকে দায়িত্ব থেকে অপসারণ করে।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

হাসিনার পলায়নের ২ বছর পর আমেরিকায় দেখা গেলো বিতর্কিত লেখক জাফর ইকবাল

জুলাই ২১, ২০২৬
বাংলাদেশ

চিন্ময় দাসের জামিন নামঞ্জুর, সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন রাষ্ট্রপক্ষের সাক্ষী

জুলাই ২১, ২০২৬
আওয়ামী লীগ

পুনরায় চালু হচ্ছে শামীম ওসমানের অঘোষিত কার্যালয় রাইফেল ক্লাব

জুলাই ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেল সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

হাসিনার পলায়নের ২ বছর পর আমেরিকায় দেখা গেলো বিতর্কিত লেখক জাফর ইকবাল

জুলাই ২১, ২০২৬

চিন্ময় দাসের জামিন নামঞ্জুর, সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন রাষ্ট্রপক্ষের সাক্ষী

জুলাই ২১, ২০২৬

নেতানিয়াহুকে গ্রেপ্তারের আলোচনা নিয়ে মামদানি ও ট্রাম্পের তীব্র বাকযুদ্ধ

জুলাই ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version