বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

ঢাকাকে আর বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল

জুন ৬, ২০২৬
A A
ঢাকাকে আর বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল
Share on FacebookShare on Twitter

ঢাকার বায়ু, পানি ও পরিবেশ দূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রাজধানীকে এখন আর বাসযোগ্য মনে হয় না এবং ভবিষ্যতে ঢাকা ছেড়ে দেশের অন্য কোনো শহরে বসবাস করার কথাও ভাবছেন।

শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘দক্ষিণের জানালা’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ঢাকা শহরে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হলেও সাধারণ মানুষ প্রকৃতপক্ষে কতটা উপকৃত হচ্ছে, তা মূল্যায়ন করা জরুরি। তিনি বাসযোগ্য নগর গড়ে তুলতে কার্যকর পরিকল্পনা, জবাবদিহি এবং কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “আজকাল আমার নিজেরই মনে হয়, আমি আর ঢাকা শহরে থাকব না। দেশের অন্য কোনো শহরে গিয়ে বসবাস করব। কারণ এই শহরকে এখন আর বাসযোগ্য মনে হয় না।”
বিএনপি মহাসচিব বলেন, রাজধানীতে ঘর থেকে বের হলেই মানুষ দূষিত বাতাসের মুখোমুখি হয়। সরকারি হাসপাতালগুলোর অবস্থাও অনেক ক্ষেত্রে হতাশাজনক। বিভিন্ন প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়ছে। এসব সমস্যার সমাধান না হলে উন্নয়ন ও সমৃদ্ধির স্বপ্ন বাস্তবে রূপ নেবে না।

তিনি আরও বলেন, নাগরিকদের সুস্থ ও দীর্ঘ জীবন নিশ্চিত করতে বিশুদ্ধ বাতাস, পরিচ্ছন্ন পরিবেশ এবং বাসযোগ্য নগর গড়ে তোলার জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ নগরবাসীর মধ্যে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা সৃষ্টি করবে।

মির্জা ফখরুলের মতে, শুধু নাগরিকদের সচেতন করলেই হবে না; যারা নগর পরিকল্পনা, উন্নয়ন কার্যক্রম ও শহর পরিচালনার দায়িত্বে রয়েছেন, তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।

তিনি বলেন, সিটি করপোরেশন স্থানীয় সরকারের একটি স্বশাসিত প্রতিষ্ঠান। বিশ্বের উন্নত নগরগুলো নির্বাচিত মেয়র ও শক্তিশালী স্থানীয় সরকারের মাধ্যমে পরিচালিত হয়। তাই নগর পরিচালনায় দায়িত্বশীলতা, দেশপ্রেম এবং দূরদর্শী পরিকল্পনার সমন্বয় প্রয়োজন।

সম্পর্কিত খবর

জামায়াত

মক্কায় হামলার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান সংবাদ

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান সংবাদ

নির্বাচনী হলফনামায় ‘জাল সার্টিফিকেট’ দাখিলের অভিযোগ বিএনপি এমপি নয়নের বিরুদ্ধে

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মক্কায় হামলার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

সেপ্টেম্বর ১৬, ২০২৬

মক্কার নিরাপত্তায় সৌদি আরবের পাশে মালয়েশিয়া

সেপ্টেম্বর ১৬, ২০২৬

গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর দায়িত্ব থেকে সরানো হলো ডিসিকেও

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version