শনিবার, জুন ৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি

জ্বালানি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ

জুন ৬, ২০২৬
A A
জ্বালানি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ
Share on FacebookShare on Twitter

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস। শনিবার ঢাকা মহানগরী উত্তর শাখার উদ্যোগে উত্তরা রাজউক কলেজের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল আজমপুর মেইন রোডসহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা অবিলম্বে জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। সরকার দ্রুত এ সিদ্ধান্ত বাতিল না করলে জনগণ জীবিকার তাগিদে রাজপথে নামতে বাধ্য হবে।

বক্তারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে বলেন, খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে বলেও তারা মন্তব্য করেন।

এ সময় সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনের অভিযোগের প্রসঙ্গ তুলে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তা প্রতিহত করতে হবে।
ঢাকা মহানগরী উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ খন্দকার।

এছাড়া বক্তব্য দেন মহানগর উত্তর সহ-সাধারণ সম্পাদক এনামুল হক হাসান, প্রশিক্ষণ সম্পাদক ড. মাওলানা মাহমুদুল হাসান কিবরিয়া, শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি ইঞ্জিনিয়ার মতিউর রহমান এবং যুব মজলিসের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. সালমানসহ অন্যান্য নেতারা।

সম্পর্কিত খবর

অন্যান্য

প্রস্তাবিত বাজেট জীবনযাত্রার ব্যয়সহ সব ঝুঁকি মোকাবিলায় দিকনির্দেশনা দিতে ব্যর্থ: এবি পার্টি

জুন ৬, ২০২৬
জামায়াত

বাজেট ও জননীতি নিয়ে জামায়াত এমপিদের বিশেষ কর্মশালা সম্পন্ন

জুন ৬, ২০২৬
বিএনপি

ঢাকাকে আর বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল

জুন ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার রঞ্জন চন্দ্র সম্পর্কে যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাকর্মীদের ইটের আঘাতে আহত জামায়াত নেতার মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • দীপেন দেওয়ানের পদত্যাগের পর সর্ব মিত্র চাকমার পোস্ট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরান যুদ্ধে ক্ষতির পর নতুন রিপার ড্রোন কিনছে যুক্তরাষ্ট্র

জুন ৬, ২০২৬

যে কারণে হাকান ফিদান এরদোয়ানের পর দেশটির দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি

জুন ৬, ২০২৬

জ্বালানি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ

জুন ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version