শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

রাকিব-রাজন-আছিয়ার মতো রামিসাও যেন উচ্চ আদালতে আটকে না থাকে

জুন ৮, ২০২৬
A A
রাকিব-রাজন-আছিয়ার মতো রামিসাও যেন উচ্চ আদালতে আটকে না থাকে
Share on FacebookShare on Twitter

রাজধানীর পল্লবীর শিশু রামিসা হত্যা মামলার রায় মাত্র ৬ কার্যদিবসে ঘোষণা করা হয়েছে, যা বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে একটি নতুন রেকর্ড। এর আগে ২০১৫ সালে খুলনার শিশু রাকিব হত্যা মামলার বিচার ১০ কার্যদিবসে এবং সিলেটের শিশু রাজন হত্যা মামলার বিচার ১৭ কার্যদিবসে শেষ হয়েছিল।

বিচারিক আদালতে দ্রুত বিচার হলেও উচ্চ আদালতে বছরের পর বছর ধরে আটকে থাকছে এসব স্পর্শকাতর মামলা। যেমন— রাজন ও রাকিব হত্যা মামলার রায় হাইকোর্ট থেকে হওয়ার পর গত ৯ বছর ধরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তা আটকে আছে। একইভাবে, গত বছর মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার ১৩ কার্যদিবসে শেষ হলেও প্রায় এক বছর ধরে তা হাইকোর্টে বিচারাধীন।

তবে এবার উচ্চ আদালতে মামলার জটলা এড়াতে বিশেষ বেঞ্চ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের প্রস্তাবের প্রেক্ষিতে প্রধান বিচারপতি শিশু রামিসার মামলাসহ নারী ও শিশু নির্যাতন এবং হত্যার মতো স্পর্শকাতর মামলাগুলোর আপিল দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠনের কথা জানিয়েছেন।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান মনে করেন, বিশেষ অগ্রাধিকার বা ফাস্ট ট্র্যাকে দিয়ে আগামী তিন মাসের মধ্যেই রামিসা হত্যা মামলার চূড়ান্ত বিচার সম্পন্ন করা সম্ভব। এক সপ্তাহের মধ্যে ফাইল হাইকোর্টে এনে দ্রুত পেপারবুক তৈরি এবং বিশেষ শুনানির মাধ্যমে এই নিষ্পত্তি সম্ভব বলে তিনি জানান।

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) প্রধান নির্বাহী আইনজীবী এলিনা খান বলেন, মামলাগুলো উচ্চ আদালতে এসে আটকে যাওয়ার কারণে বিশেষ বেঞ্চের এই দাবি দীর্ঘদিনের ছিল। দ্রুত শাস্তি কার্যকর হলে সমাজে এর ইতিবাচক প্রভাব পড়বে এবং মানুষ বিচার দেখতে পাবে উল্লেখ করে তিনি অতীতের মতো এসব মামলা আর ঝুলিয়ে না রাখার আহ্বান জানান।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ২৪, ২০২৬
আন্তর্জাতিক

শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার, দাবি সিজেপির

জুলাই ২৪, ২০২৬
প্রধান সংবাদ

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জুলাই ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ২৪, ২০২৬

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

জুলাই ২৪, ২০২৬

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

জুলাই ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version