মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি

দেশের আইনশৃঙ্খলা অবনতির অভিযোগ তুলে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

জুন ৮, ২০২৬
A A
দেশের আইনশৃঙ্খলা অবনতির অভিযোগ তুলে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ
Share on FacebookShare on Twitter

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে জাতীয় সংসদে তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি দাবি করেন, সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিনেই হত্যা, অপহরণ, ডাকাতি, ছিনতাই ও নারী-শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে কার্যপ্রণালি বিধির ৭১ ধারায় জরুরি জনস্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন কায়সার কামাল।

বক্তব্যের শুরুতেই স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতির বিষয়টি উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হলেও সংশ্লিষ্ট মন্ত্রী সংসদে উপস্থিত নেই। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর খালি আসনের দিকে ইঙ্গিত করে এ নিয়ে হতাশা প্রকাশ করেন।

সংসদ সদস্য রুমিন ফারহানা জানান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী সরকারের প্রথম ১০০ দিনে দেশে অপরাধের মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, মার্চ ও এপ্রিল মাসে দেশে ৬০৫টি হত্যাকাণ্ড, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময়ে পুলিশের ওপর ১২৯টি হামলা এবং ২ হাজার ২১৪টি চুরির ঘটনাও নথিভুক্ত হয়েছে।

নারী ও শিশুদের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, আলোচিত সময়ে নারী ও শিশু নির্যাতনের ৩ হাজার ৪৯৬টি ঘটনা ঘটেছে। ধর্ষণ, গণধর্ষণ এবং শিশু ধর্ষণের ঘটনাগুলোর পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, এসব তথ্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির গভীর সংকটের ইঙ্গিত দেয়।

সরকারের সফলতা ও ব্যর্থতার মূল্যায়নে রুমিন ফারহানা বলেন, অর্থনীতি ও আইনশৃঙ্খলা—এই দুই খাতই সরকারের কার্যকারিতার প্রধান মানদণ্ড। তার মতে, সরকারের মোট সফলতা বা ব্যর্থতার অর্ধেকই নির্ভর করে এই দুই খাতের ওপর, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমের ওপর।

তিনি আরও বলেন, দেশের জনগণ একটি নিরাপদ পরিবেশ প্রত্যাশা করে এবং বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।

সম্পর্কিত খবর

রাজনীতি

‎মাস্টার্স শেষে হল ছাড়লেন জাকসুর জিএস, আরও সময় চান ভিপি

জুন ১৬, ২০২৬
জামায়াত

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জুন ১৫, ২০২৬
প্রধান সংবাদ

পাঁচ অস্ত্রধারী শনাক্ত, সবাই বিএনপির সঙ্গে ‘সম্পৃক্ত’

জুন ১৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর

    0 shares
    Share 0 Tweet 0
  • ছাত্রদল নেতা আমানুল্লাহ আমানের বিরুদ্ধে মানিকগঞ্জে ধর্ষণ ও নারী নির্যাতন মামলা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

জুন ১৬, ২০২৬

‎মাস্টার্স শেষে হল ছাড়লেন জাকসুর জিএস, আরও সময় চান ভিপি

জুন ১৬, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অপদস্থ করার দাবি ইরানের সেনাবাহিনীর

জুন ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version