সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

মিছিলের নিরাপত্তা চায় ছাত্রলীগ, আশ্বস্ত এনসিপি নেতার

কথোপকথন ফাঁস

জুন ৮, ২০২৬
A A
মিছিলের নিরাপত্তা চায় ছাত্রলীগ, আশ্বস্ত এনসিপি নেতার
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল করার ক্ষেত্রে নিরাপত্তা দেওয়ার বিষয়ে সংগঠনটির এক নেতার সঙ্গে এনসিপি নেতার হোয়াটসঅ্যাপে কথোপকথনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে এক ছাত্রলীগ নেতা এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম সাঈদের কাছে মিছিল বের করার বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং এনসিপি নেতা তাকে আশ্বস্ত করেন।

গত ১৪ মে এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটি পুনর্গঠন করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, যেখানে হুজ্জাতুল ইসলামকে সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। তবে ওই কমিটিকে পকেট কমিটি আখ্যায়িত করে আরও কয়েকজনের সঙ্গে তিনিও পদত্যাগ করেছিলেন।

ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে জনৈক ছাত্রলীগ নেতাকে বলতে শোনা যায়, ‘ব্রো আপনাকে বারবার বিরক্ত করছি। রনি ভাই (নুরুল আজিম রনি) ও জনি ভাইয়ের (গোলাম ছামদানি জনি) সঙ্গে কথা বলেছি। তারা কালকে ছাত্রলীগের মিছিলটা করতে বারণ করেছেন। কখন হবে, আমি আপনাকে জানাই দেবো। আপনি একটু তথ্য দেবেন।’

জবাবে হুজ্জাতুল বলেন, ‘তবে আমি যেভাবে ঈমানদারির সঙ্গে আমানতদারি রক্ষা করছি, আমি আশা করছি, আপনারাও সেটা রক্ষা করবেন।’ তখন ছাত্রলীগ নেতা তাঁকে আশ্বস্ত করতে রনি ও জনি ভাইয়ের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার প্রস্তাব দেন এবং বলেন, ‘যেদিন ছাত্রলীগের মিছিলটা হবে, আগের দিন জানায় দেবো। আপনি একটু ইনফরমেশন দেবেন এবং একটু প্রটেক্ট করবেন আর কি।’ তখন হুজ্জাতুল ‘ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ’ বলে তাকে আশ্বস্ত করেন।

তবে যে ছাত্রলীগ নেতার সঙ্গে কথা হয়েছে, তাঁর নাম-পরিচয় জানাতে পারেননি হুজ্জাতুল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই এনসিপি নেতার ফেসবুক আইডিতে পেশা হিসেবে ‘প্রজেক্ট ম্যানেজার, ব্র্যাক’ লেখা থাকলেও বর্তমানে তিনি সেই পদে নেই বলে জানিয়েছেন।

এদিকে নিজের ফেসবুক আইডি থেকে রোববার ও সোমবার সন্ধ্যায় এই বিষয়ে ব্যাখ্যা দিয়ে ভিডিও ও বক্তব্য প্রকাশ করেছেন হুজ্জাতুল। তিনি দাবি করেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের কোনো পর্যায়ের সঙ্গে তাঁর যোগাযোগ নেই। একটি মোবাইল নম্বর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল এবং জীবনের ভয়ে পরিস্থিতি সামাল দিতেই তিনি ওভাবে কথা বলেছিলেন।

এনসিপি নেতা আরও বলেন, ‘এমিল হাসান’ নামে একটি আইডি থেকে ২৫ দিন আগের এই ভিডিওটি ছড়ানো হয়েছে, যার সাথে হুমকি দেওয়া নম্বরের মিল রয়েছে। তাঁর ওপর বড় রকমের আক্রমণ ও প্রাণহানি ঘটতে পারে এবং এনসিপির অনেকেই তাকে আওয়ামী লীগ-ছাত্রলীগের এজেন্ট বানানোর অপচেষ্টা চালাচ্ছে দাবি করে এ বিষয়ে তিনি সাইবার ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন বলে জানান।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

নারী রাজনীতিবিদকে ‘খাট কাঁপানো আপু’ বললেন দেশ রূপান্তরের সাংবাদিক

সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান সংবাদ

বাজার ছেয়ে গেছে ভারতের স্বাদহীন ইলিশ, পদ্মার ইলিশ বলে চলছে ভয়াবহ প্রতারণা

সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান সংবাদ

৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

সেপ্টেম্বর ১৪, ২০২৬

নারী রাজনীতিবিদকে ‘খাট কাঁপানো আপু’ বললেন দেশ রূপান্তরের সাংবাদিক

সেপ্টেম্বর ১৪, ২০২৬

মামির সঙ্গে পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা আটক, গণধোলাই ক্ষুব্ধ জনতার

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version