বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন অপচেষ্টার প্রতিবাদ জামায়াতের

জুন ৯, ২০২৬
A A
চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার’ বক্তব্যের তীব্র নিন্দা জামায়াতের
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, বিএসএফের এ ধরনের কর্মকাণ্ড বেআইনি, অন্যায্য এবং কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত। তার ভাষ্য, ভারত সরকার তাদের নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার মাধ্যমে নিজ দেশের সংবিধান, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের মানবাধিকার সনদের মৌলিক নীতিমালা লঙ্ঘন করছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেও ভারত সরকার তা উপেক্ষা করছে বলেও তিনি অভিযোগ করেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত দিয়ে ১১ জন ভারতীয় নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তা প্রতিহত করে। তাদের মধ্যে একজন নয় মাসের অন্তঃসত্ত্বা নারী এবং একজন প্রতিবন্ধী শিশুও রয়েছে। বর্তমানে তারা দুই দেশের সীমান্তবর্তী শূন্যরেখায় অবস্থান করছেন বলে দাবি করা হয়েছে।

এছাড়া পঞ্চগড়ের হাড়িভাসা সীমান্ত দিয়েও আরও ১০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। একই সঙ্গে কুড়িগ্রাম, মেহেরপুর, শেরপুরসহ দেশের অন্তত ১১টি জেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে মোট ৩২০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর অপচেষ্টা চালানো হয়েছে বলেও অভিযোগ করা হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বিজিবি, আনসার-ভিডিপি সদস্য এবং স্থানীয় জনগণের সতর্ক অবস্থানের কারণে একাধিকবার এসব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি দাবি করেন, এ বিষয়ে বাংলাদেশ সরকার একাধিকবার ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিলেও এখনো কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বাংলাদেশের জনগণ কোনো ধরনের বিদেশি চাপের কাছে নতিস্বীকার করবে না। তিনি সীমান্তে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করে দুই দেশের মধ্যে প্রতিবেশীসুলভ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি কথিত আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

সম্পর্কিত খবর

জামায়াত

মক্কায় হামলার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান সংবাদ

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান সংবাদ

নির্বাচনী হলফনামায় ‘জাল সার্টিফিকেট’ দাখিলের অভিযোগ বিএনপি এমপি নয়নের বিরুদ্ধে

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মক্কায় হামলার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

সেপ্টেম্বর ১৬, ২০২৬

মক্কার নিরাপত্তায় সৌদি আরবের পাশে মালয়েশিয়া

সেপ্টেম্বর ১৬, ২০২৬

গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর দায়িত্ব থেকে সরানো হলো ডিসিকেও

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version