বুধবার, জুন ১০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের ঋণ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল তথ্য

জুন ১০, ২০২৬
A A
ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের ঋণ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল তথ্য
Share on FacebookShare on Twitter

জাতীয় সংসদে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প (আরডিএস) সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের দেওয়া বক্তব্যের সঙ্গে ব্যাংকের নিজস্ব আর্থিক প্রতিবেদনের তথ্যের উল্লেখযোগ্য অমিল দেখা গেছে। মন্ত্রী দাবি করেছেন, প্রকল্পটির আওতায় ২২ হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে এবং এর একটি বড় অংশের কোনো হিসাব পাওয়া যাচ্ছে না। তবে ইসলামী ব্যাংকের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে ভিন্ন চিত্র উঠে এসেছে।

মঙ্গলবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকের ফ্ল্যাগশিপ প্রকল্প আরডিএসের মাধ্যমে মোট ২২ হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে। এর মধ্যে আগে ১১ হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল এবং গত ৫ আগস্টের পর আরও ১১ হাজার কোটি টাকা বিতরণ করা হয়। তিনি দাবি করেন, পরবর্তীতে দেওয়া অর্থের বড় অংশের কোনো হদিস পাওয়া যাচ্ছে না।

অন্যদিকে, ইসলামী ব্যাংকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত বছরের শেষে আরডিএস প্রকল্পের মোট ঋণ স্থিতি ছিল ৬ হাজার ৭৮৯ কোটি টাকা। ২০২৪ সালের শেষে এই স্থিতি ছিল ৬ হাজার ৭১২ কোটি টাকা। অর্থাৎ এক বছরে ঋণের পরিমাণ বেড়েছে মাত্র ৭৭ কোটি টাকা বা ১ দশমিক ১৪ শতাংশ।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, আরডিএস প্রকল্পের ঋণ আদায়ের হার অত্যন্ত সন্তোষজনক। ২০২৫ সালের শেষে ঋণ আদায়ের হার ছিল ৯৭ দশমিক ৫০ শতাংশ। একই সময়ে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় মাত্র ২৩ কোটি ২৮ লাখ টাকা, যা মোট বিতরণকৃত ঋণের তুলনায় খুবই সামান্য।

ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রকল্পটি চালুর পর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের ৩৫ হাজার ৩৫২টি গ্রামের প্রায় ১৭ লাখ ৭৫ হাজার পরিবার আরডিএসের আওতায় ঋণ সুবিধা পেয়েছে।

এ অবস্থায় সংসদে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং ইসলামী ব্যাংকের প্রকাশিত আর্থিক তথ্যের মধ্যে স্পষ্ট অসঙ্গতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ব্যাংকিং খাত সংশ্লিষ্টদের মতে, এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক ও যাচাইকৃত তথ্য উপস্থাপন করা অত্যন্ত জরুরি।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

পুশইন নিয়ে শুভেন্দুর দাবি উড়িয়ে দিলো বিজিবি

জুন ৯, ২০২৬
আন্তর্জাতিক

বিশ্বের অর্ধেকের বেশি পারমাণবিক ব্যয় একাই যুক্তরাষ্ট্রের

জুন ৯, ২০২৬
আওয়ামী লীগ

‘স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের কেউ ব্যক্তিগতভাবে দাঁড়ালে বাধা নেই’

জুন ৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার রঞ্জন চন্দ্র সম্পর্কে যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

    0 shares
    Share 0 Tweet 0
  • বগুড়ায় ধর্ষণ চেষ্টা মামলায় আটক বগুড়া জেলা শ্রমিক দল নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • মায়ের পেটে গুলিবিদ্ধ শিশুর অস্ত্রোপচার করা সেই অধ্যাপককে সরিয়ে প্রধান হলেন ৮ ব্যাচ জুনিয়র ড্যাব নেতা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

জুন ১০, ২০২৬

‘রাজনীতির নামে নিষিদ্ধ আ.লীগ অশান্ত পরিবেশ তৈরির পাঁয়তারা করছে’

জুন ১০, ২০২৬

রাতে পরকীয়া প্রেমিকার বাড়িতে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক

জুন ১০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version