বুধবার, জুন ১০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

‘রাজনীতির নামে নিষিদ্ধ আ.লীগ অশান্ত পরিবেশ তৈরির পাঁয়তারা করছে’

জুন ১০, ২০২৬
A A
‘রাজনীতির নামে নিষিদ্ধ আ.লীগ অশান্ত পরিবেশ তৈরির পাঁয়তারা করছে’
Share on FacebookShare on Twitter

কুমিল্লার দাউদকান্দিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা অভিযোগ করেছেন, রাজনীতির আড়ালে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অশান্ত পরিবেশ তৈরির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে দাউদকান্দি উপজেলার গৌরীপুরে উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদ সভায় বক্তারা এ অভিযোগ করেন।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসিফ কবির। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবদুল বাসেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব রিমন খন্দকারের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগের কারাবন্দি ও পলাতক নেতারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিচ্ছে। তারা দাবি করেন, শান্তিপ্রিয় জনগণকে সঙ্গে নিয়ে গণবিরোধী সব অপতৎপরতার জবাব দেওয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া বলেন, “নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষ থেকে রাজনীতির নামে কোনো ধরনের নৈরাজ্য, সন্ত্রাস বা জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম বলেন, “দাউদকান্দিতে আওয়ামী লীগের কোনো গণবিরোধী কর্মকাণ্ড সহ্য করা হবে না। জনগণকে সঙ্গে নিয়ে এসব অপতৎপরতা প্রতিহত করা হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম সরকার, সদস্য সচিব রোমান খন্দকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার মোল্লা, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল সরকার, সদস্য সচিব পাবেল আহমেদ, গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাকিল আহমেদ চৌধুরী এবং হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম শান্তসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভা শেষে এমএ লতিফ ভূঁইয়া ও ভিপি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

জুন ১০, ২০২৬
বিএনপি

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

জুন ১০, ২০২৬
এনসিপি

সংসদ থেকে উবার, সিএনজি ও ব্যাটারিচালিত রিকশায় ফেরার অভিজ্ঞতা শেয়ার করলেন এমপি মিতু

জুন ১০, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার রঞ্জন চন্দ্র সম্পর্কে যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

    0 shares
    Share 0 Tweet 0
  • বগুড়ায় ধর্ষণ চেষ্টা মামলায় আটক বগুড়া জেলা শ্রমিক দল নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • মায়ের পেটে গুলিবিদ্ধ শিশুর অস্ত্রোপচার করা সেই অধ্যাপককে সরিয়ে প্রধান হলেন ৮ ব্যাচ জুনিয়র ড্যাব নেতা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

জুন ১০, ২০২৬

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

জুন ১০, ২০২৬

সংসদ থেকে উবার, সিএনজি ও ব্যাটারিচালিত রিকশায় ফেরার অভিজ্ঞতা শেয়ার করলেন এমপি মিতু

জুন ১০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version