বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

সাড়ে ৫ লাখ টাকার ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

জুন ১০, ২০২৬
A A
সাড়ে ৫ লাখ টাকার ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক
Share on FacebookShare on Twitter

বরগুনার আমতলীতে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৯০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ টাকাসহ সাবেক এক ছাত্রদল নেতাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে আমতলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খোন্তাকাটা বটতলা এলাকায় এই অভিযান চালানো হয়।

আটকরা হলেন—আমতলী পৌরসভার নতুনবাজার বাঁধঘাট এলাকার আবদুল্লাহ আল নোমান ওরফে জনি গাজী এবং মাদারীপুর জেলার লক্ষীগঞ্জ এলাকার সুজন হাওলাদার। এর মধ্যে জনি গাজী আমতলী সাবেক পৌর ছাত্রদলের সদস্য সচিব ছিলেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই কমল চন্দ্র দে ও এএসআই হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল খোন্তাকাটা বটতলা এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করা ওই দুজনকে আটক করে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৬০ হাজার ৬৪০ টাকা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা চলে আসছিল। সাম্প্রতিক সময়ে পুলিশের ধারাবাহিক অভিযানের কারণে এলাকায় স্বস্তি ফিরে এসেছে, তবে এই বিপুল পরিমাণ ইয়াবাসহ আটকের ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, মাদক, চাঁদাবাজি ও চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি ভবিষ্যতেও বজায় থাকবে বলে তিনি জানান।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান সংবাদ

নির্বাচনী হলফনামায় ‘জাল সার্টিফিকেট’ দাখিলের অভিযোগ বিএনপি এমপি নয়নের বিরুদ্ধে

সেপ্টেম্বর ১৬, ২০২৬
বিএনপি

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

হাইকমিশনার হিসেবে আসাদের নিয়োগে দিল্লির সম্মতি নিয়ে অপেক্ষা করতে বললেন শামা

সেপ্টেম্বর ১৬, ২০২৬

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

সেপ্টেম্বর ১৬, ২০২৬

দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version