সোমবার, এপ্রিল ২০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

পঞ্চগড়ে ছাত্রদলের দুই গ্রুপের কোন্দলে ছুরিকাঘাতে খুন ছাত্রদলকর্মী জাবেদ

- তুর্জ খান
আগস্ট ৭, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

পঞ্চগড় জেলা শহরের সিনেমা হল মার্কেট এলাকায় জাবেদ উমর জয় (১৯) নামের ছাত্রদলের দুই গ্রুপের কোন্দলে এক কর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহত জয় পঞ্চগড় শহরের পুরাতন ক্যাম্প এলাকার বাসিন্দা এবং জহিরুল হকের ছেলে। একই সঙ্গে তিনি চলমান এইচএসসি পরীক্ষার্থী।

ঘটনার পরপরই নিহতের এলাকাবাসীরা বিচারের দাবিতে রাতে রাস্তায় অবস্থান নিলে শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভও করেন। ছাত্রদল নেতাকর্মীরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার না করলে জয়ের দাফন কার্যক্রম না করার ঘোষণাও দিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে দলের কোন্দলের জের ধরে জয়ের সঙ্গে নতুনবস্তি এলাকার আল আমিনের গ্রুপের বিরোধ চলছিল। বুধবার দুপুরে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। রাতের বেলায় জয় একা সিনেমা হল মার্কেট এলাকায় গেলে প্রতিপক্ষের ১০-১২ জন তাকে ঘিরে ফেলে। তখন দু’পক্ষের বাকবিতণ্ডার একপর্যায়ে আল আমিন ছুরি দিয়ে জয়ের পেটে আঘাত করে বলে অভিযোগ উঠে।

ঘটনার পরপরই ঘাতকরা পালিয়ে গেলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই আশরাফ সময় সংবাদকে বলেন, ‘আমি দোকানে যাওয়ার সময় রাতে জয়কে খুঁজছিল কয়েকজন। পরে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি, তাকে আল আমিনসহ কয়েকজন ছুরিকাঘাত করেছে। হাসপাতালে গিয়ে দেখি তার অবস্থা আশঙ্কাজনক। রংপুরে পাঠানোর পর রাস্তায় তার মৃত্যু হয়। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।’

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেজওয়ানুল্লাহ সময় সংবাদকে বলেন, ‘ছুরিকাঘাতে আহত তরুণের পেটের বাম পাশে বড় ক্ষত ছিল এবং ভুঁড়ি বের হয়ে গিয়েছিল। এক হাতে প্রতিরোধের চেষ্টার চিহ্নও ছিল। অবস্থা গুরুত্ব থাকায় তাকে রংপুরে রেফার করা হয়।’

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ সময় সংবাদকে বলেন, এটি পূর্ব শত্রুতার জেরে সংগঠিত হত্যাকাণ্ড। অভিযুক্তদের মধ্যে আল আমিন ও পারভেজের নাম পাওয়া গেছে। উভয়েই ছাত্রদল সংশ্লিষ্ট বলে জানা গেছে। আসামিদের ধরতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে।

বর্তমানে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

এ দিকে ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিক্ষোভের ডাক দিয়েছে স্থানীয়রা।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

রাতের আঁধারে মসজিদের পুকুরে বিষ দিয়ে মাছ লুট করলেন দুই বিএনপি নেতা

এপ্রিল ১৯, ২০২৬
বাংলাদেশ

সরকারি পুকুরে বিএনপি নেতার মাটি বিক্রির মহোৎসব

এপ্রিল ১৯, ২০২৬
এনসিপি

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিকল্প শক্তি গড়ে তুলতে হবে

এপ্রিল ১৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এবার কানাডায় মাফিয়ার খপ্পরে ব্যাংক খেকো এস আলমের ভাই লাবু

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আলম

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাবে না ইরান

এপ্রিল ২০, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জ্বালানিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version