শনিবার, জুন ১৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

রাজধানীতে ছিনতাইকারীর ব্যাগ টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে গিয়ে এক নারীর মৃত্যু

জুন ১৩, ২০২৬
A A
রাজধানীতে ছিনতাইকারীর ব্যাগ টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে গিয়ে এক নারীর মৃত্যু
Share on FacebookShare on Twitter

বাস থেকে নেমে রিকশায় চড়ে একমাত্র মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়ে সোহেলি ইসলাম (৪২) নামে এক নারী কর্মকর্তার মৃত্যু হয়েছে। চলন্ত রিকশা থেকে ছিনতাইকারী তাঁর ভ্যানিটি ব্যাগ ধরে টান দিলে তিনি রাস্তায় আছড়ে পড়েন। এতে তাঁর ডান হাত ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত পান। চার দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়।

গত রোববার (৭ জুন) সকাল সোয়া ছয়টায় ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সোহেলি ইসলাম দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাসিন্দা। তিনি এসকেএফ (SKF) ওষুধ কোম্পানিতে মেডিক্যাল সার্ভিস অফিসার পদে কর্মরত ছিলেন এবং ঢাকার ধানমন্ডির গ্রীন রোড সংলগ্ন একটি ভাড়া বাসায় থাকতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে পার্বতীপুরে একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে মেয়েকে নিয়ে বাড়ি গিয়েছিলেন সোহেলি। অনুষ্ঠান শেষে গত শনিবার (৬ জুন) রাতে বাসে করে ঢাকার উদ্দেশে রওনা হন। রোববার ভোরে গাবতলী নেমে রিকশা নিয়ে ধানমন্ডির বাসার দিকে যাওয়ার পথে সোহরাওয়ার্দী হাসপাতালের গেটের সামনে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তাঁর ব্যাগে টান দেয়।

ছিনতাইকারীর আকস্মিক টানে রিকশা থেকে পড়ে গিয়ে সোহেলির মাথার পেছনের অংশ ফেটে যায় এবং কান দিয়ে রক্ত পড়তে শুরু করে। পরে রিকশাচালক ও এক পথচারীর সহায়তায় মেয়ে তাঁকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল এবং পরে নিউরোসায়েন্সেস হাসপাতালে নিয়ে যান। অবস্থা সংকটাপন্ন হওয়ায় সবশেষে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে গতকাল তাঁর মৃত্যু হয়।

গতকাল বৃহস্পতিবার বিকেলেই পাবনার ঈশ্বরদী উপজেলার পশ্চিম টেংরী এলাকায় নানাবাড়ির গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। সোহেলির আকস্মিক ও নৃশংস মৃত্যুতে তাঁর একমাত্র মেয়ে (স্নাতকের শিক্ষার্থী) মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন।

নিহতের বোনের স্বামী তরিকুল ইসলাম জানান, ঘটনার সময় মাথার পেছনে প্রচণ্ড আঘাত ও রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার পর থেকেই সোহেলি আর কথা বলতে পারেননি, শুধু গোঙাচ্ছিলেন। আকস্মিক এই বিপদে ব্যস্ত থাকায় এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা করা হয়নি। তবে পারিবারিক পরিস্থিতি একটু স্বাভাবিক হলে তাঁরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

ধর্মান্তরের জেরে অপহরণের শিকার নও মুসলিম ছাত্রী ইসকন আশ্রম থেকে উদ্ধার!

জুন ১২, ২০২৬
বাংলাদেশ

আদ্-দ্বীন হাসপাতালে চরম বিপাকে চিকিৎসাধীন রোগীরা, স্বজনদের ক্ষোভ

জুন ১২, ২০২৬
বাংলাদেশ

বিএনপি হলো একটা ব্যর্থ আওয়ামী লীগ

জুন ১২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

    0 shares
    Share 0 Tweet 0
  • বগুড়ায় ধর্ষণ চেষ্টা মামলায় আটক বগুড়া জেলা শ্রমিক দল নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • নড়াইলে পর্যটন কেন্দ্রের জমি দখল করে শিবলিঙ্গ স্থাপনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সরিয়ে দেওয়া হলো এমাজউদ্দীন কন্যা বাউবি প্রো-ভিসি ড. দিল রওশন আরাকে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাজধানীতে ছিনতাইকারীর ব্যাগ টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে গিয়ে এক নারীর মৃত্যু

জুন ১৩, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: মধ্যস্থতা করতে জেনেভা যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

জুন ১৩, ২০২৬

ধর্মান্তরের জেরে অপহরণের শিকার নও মুসলিম ছাত্রী ইসকন আশ্রম থেকে উদ্ধার!

জুন ১২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version