মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

ফেসবুকে ছড়ানো ভুয়া ফটোকার্ডের বার্তা প্রধানমন্ত্রীর বক্তব্যে

ফ্যাক্ট চেক

জুন ১৩, ২০২৬
A A
ফেসবুকে ছড়ানো ভুয়া ফটোকার্ডের বার্তা প্রধানমন্ত্রীর বক্তব্যে
Share on FacebookShare on Twitter

আজ শনিবার (১৩ জুন) কক্সবাজার সদরের পিএমখালীতে ‘পাতলী খাল পুনঃখনন’ কার্যক্রমের শুভ উদ্বোধন ও এক জনসমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্য চলাকালে একপর্যায়ে তিনি প্রস্তাবিত বাজেটের সমালোচনা করায় বিরোধী দলের তীব্র নিন্দা জানান।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “যে বাজেটের মাধ্যমে জনগণের জন্য স্বস্তির ব্যবস্থা করছে সরকার, সেই বাজেট বলে বিরোধী দল মানে না। তারা দাবি তুলেছে কেন মদের উপরে আমরা ট্যাক্স বাড়ালাম। তারা দাবি তুলেছে কেন আমরা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ালাম। এই তাদের দুঃখ।” বিএনপির অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ দেশের মূলধারার বিভিন্ন সংবাদমাধ্যমে এই বক্তব্যটি সরাসরি প্রচারিত হয়েছে।

তবে গণমাধ্যম ‘দ্য ডিসেন্ট’-এর একটি ফ্যাক্ট-চেক বা সত্যতা যাচাই প্রতিবেদনে বলা হয়েছে, বাজেটে মদ, সিগারেট বা তামাকজাত দ্রব্যের দাম বাড়ানোর প্রতিবাদে বিরোধী দল কোনো বক্তব্য দিয়েছে—এমন কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। বিরোধী দলগুলোর অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম, ওয়েবসাইট এবং মূলধারার সংবাদমাধ্যমের প্রতিবেদন খুঁজেও এ ধরনের কোনো দাবির অস্তিত্ব মেলেনি।

অনুসন্ধানে দেখা গেছে, মূলত ফেসবুকে ছড়ানো একটি ভুয়া ফটোকার্ডের বার্তার সাথে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের মিল রয়েছে। সম্প্রতি দৈনিক কালের কণ্ঠের লোগো ও নকশা হুবহু নকল করে একটি ফটোকার্ড ছড়ানো হয়। সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি মিছিলের ছবি ব্যবহার করে দাবি করা হয়েছিল, “বাজেটে বিড়ি, সিগারেট, মদ, গাঁজা ও তামাকজাত দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতে ইসলামীর তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল।”

আরওপড়ুন

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

হাসিনাসহ পলাতক সবাইকে ফেরত চায় ঢাকা

দ্য ডিসেন্ট এবং ফ্যাক্ট-চেকিং সংস্থা ‘রিউমার স্ক্যানার’ নিশ্চিত করেছে যে, এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া। কালের কণ্ঠ এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, গত ১১ জুন প্রস্তাবিত বাজেটের প্রতিবাদে জামায়াত যে মিছিলটি করেছিল, তার আসল ব্যানারে লেখা ছিল— “গণবিরোধী ও লুটপাটের বাজেটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল”। ভুয়া ফটোকার্ডটিতে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে ব্যানারটি এডিট করে মদ ও সিগারেটের প্রসঙ্গ জুড়ে দেওয়া হয়েছিল।

বাজেট নিয়ে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অফিশিয়াল বক্তব্য বিশ্লেষণ করে দেখা গেছে, তারা কোথাও মাদক বা তামাকজাত দ্রব্যের ট্যাক্স বাড়ানোর বিরোধিতা করেনি। জামায়াতে ইসলামী প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে “অবাস্তবায়নযোগ্য, উচ্চাভিলাষী ও লুটপাটের সহায়ক” এবং ঋণনির্ভর আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে, যা মূলত জনকল্যাণ ও অর্থনৈতিক সংস্কারের দাবির ওপর ভিত্তি করে তৈরি।

সম্পর্কিত খবর

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
প্রধান সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৫, ২০২৬
হাসিনাসহ পলাতক সবাইকে ফেরত চায় ঢাকা
প্রধান সংবাদ

হাসিনাসহ পলাতক সবাইকে ফেরত চায় ঢাকা

আগস্ট ২৫, ২০২৬
ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ নতুন দায়িত্ব পেলেন

সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ নতুন দায়িত্ব পেলেন

আগস্ট ২৫, ২০২৬
জাতীয় বেতন স্কেল কার্যকর হলে বন্ধ হবে কিছু বিশেষ ভাতা ও সুবিধা

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করেছে বাংলাদেশ

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করেছে বাংলাদেশ

আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০