Thursday, October 15, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

শিক্ষক বদলি চলে যাচ্ছে স্থানীয় প্রশাসনের হাতে: ববি হাজ্জাজ

June 14, 2026
A A
শিক্ষক বদলি চলে যাচ্ছে স্থানীয় প্রশাসনের হাতে: ববি হাজ্জাজ

দুর্নীতি রোধ করার লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি প্রক্রিয়া কেন্দ্রীয় পর্যায় থেকে সরিয়ে স্থানীয় প্রশাসনের হাতে দেয়ার পরিকল্পনা করছে সরকার। আজ রবিবার (১৪ জুন) রাজধানীর বনানীতে ইউনিসেফ (UNICEF) আয়োজিত একটি অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণের ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, “বর্তমানে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কোয়ালিটি এডুকেশন (গুণগত শিক্ষা)। আমরা সরকারি প্রাথমিক শিক্ষার মান এমন এক পর্যায়ে নিয়ে যেতে চাই, যাতে সবাই এখানে সন্তানকে ভর্তি করার জন্য প্রতিযোগিতা করে।”

তিনি আরও জানান, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক সময় ও শিক্ষার পরিবেশ উন্নত করতে আগামী ৫ বছরের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ‘সিঙ্গেল শিফট’ বা এক শিফটের স্কুলে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

শিক্ষকদের দক্ষতার বিষয়ে ববি হাজ্জাজ বলেন, “কোনো ধরনের পেশাদার প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষক যেন স্কুলে শ্রেণীকক্ষে যেতে না পারেন, সেটি ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে।” এর জন্য নতুন করে একটি যুগোপযোগী শিক্ষক নীতিমালা তৈরি করা হবে বলেও জানান তিনি।

প্রাথমিক শিক্ষা খাতের সংস্কারে কঠোর নীতিমালার ঘোষণা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ৪ থেকে ১০ বছর বয়সী শিশুদের শিক্ষা নিয়ে দেশে কাজ করা সব ধরনের প্রতিষ্ঠানকে (সরকারি ও বেসরকারি) এই নতুন নীতিমালার আওতায় আনা হবে। কোনো প্রতিষ্ঠানই এই জবাবদিহিতার বাইরে থাকবে না।

সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা মূলত কারিকুলাম, শিক্ষক, অবকাঠামো ও পরিবেশ এবং ব্যবস্থাপনা—এই চারটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।” এরই অংশ হিসেবে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকে খেলাধুলা ও সংস্কৃতি চর্চা বাধ্যতামূলক করা হচ্ছে এবং ২০২৮ সালের মূল কারিকুলামে এটি পুরোপুরি অন্তর্ভুক্ত করা হবে।

Related Posts

বাংলাদেশ

সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

October 15, 2026
বাংলাদেশ

শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন বলেই ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে: ফরহাদ

October 15, 2026
বাংলাদেশ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

October 15, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আকাবিরের আদর্শ ও আমাদের রাজনীতির পর্যালোচনা

October 15, 2026

আসন বণ্টন নিয়ে জামায়াত-ইসলামী আন্দোলনের সমঝোতা ভাঙার দাবি মামুনুল হকের

October 15, 2026

মধ্যপ্রাচ্যে নৈতিক অবস্থান হারিয়েছে ইসরাইল: বারাক ওবামা

October 15, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version