মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ

জুন ১৫, ২০২৬
A A
মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক
Share on FacebookShare on Twitter

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলকে কেন্দ্র করে স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া বক্তব্যের তীব্র জবাব দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, লাইসেন্স বাঁচাতে কোটি কোটি টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘোরার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, কাল্পনিক ও অসত্য।

সোমবার (১৫ জুন) রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। মন্ত্রীকে ঘুষের প্রস্তাব দেওয়ার বিষয়ে তিনি সরাসরি বলেন, “আমি উত্তর দিতে চাই না। মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন এই প্রুফটা (প্রমাণ) উনাকে দেখাতে। আমি কেন টাকা নিয়ে ঘুরব? আমার টাকা নিয়ে ঘুরার দরকার নেই।”

এর আগে গত ১৩ জুন এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দাবি করেছিলেন, আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ লাইসেন্স টেকাতে কোটি কোটি টাকা নিয়ে তাঁর পেছনে ঘুরেছে, কিন্তু তিনি লোভের ঊর্ধ্বে থেকে হাসপাতালটির লাইসেন্স বাতিল করে দিয়েছেন।

সংবাদ সম্মেলনে ডা. শেখ মহিউদ্দিন পরিষ্কার করে জানান, হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যে রিট করা হয়েছে, তার সঙ্গে আদ্-দ্বীন কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই। একজন আইনজীবী ব্যক্তিগত ও নাগরিক উদ্যোগে জনস্বার্থে ওই রিটটি করেছেন।

ছয় নবজাতকের মৃত্যুর কারণ সম্পর্কে তিনি বলেন, “এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি এবং মৃত শিশুদের ময়নাতদন্তও করা হয়নি। বিশেষজ্ঞদের মূল্যায়নে বর্তমানে যে মাত্রার গ্যাস পাওয়া গেছে, তা সরাসরি শিশু মৃত্যুর কারণ হওয়ার মতো নয়।”

তবে তদন্ত প্রতিবেদনে যেসব ত্রুটি ও সীমাবদ্ধতার কথা বলা হয়েছে, সেগুলো দূর করতে ইতোমধ্যে বুয়েট প্রকৌশলীসহ বিশেষজ্ঞদের সমন্বয়ে বড় ধরনের সংস্কার কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি। হাসপাতালের জন্য কার্বন ডাই-অক্সাইড ও অক্সিজেন পরিমাপের আধুনিক যন্ত্র কেনা হয়েছে এবং প্রতিটি কক্ষ পরীক্ষা-নিরীক্ষা করে পজিটিভ এয়ার প্রেসার ব্যবস্থা চালু করা হচ্ছে।

হাসপাতালের ওপরের তলায় থাকা আলোচিত বেকারিটি প্রসঙ্গে তিনি জানান, বেকারিটির লাইসেন্স সংক্রান্ত জটিলতা না থাকলেও সরকারের আপত্তির কারণে আপাতত এর কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। সেখানে কর্মরত ৭০০ থেকে ৮০০ শ্রমিকের পুনর্বাসনের চেষ্টা চলছে এবং বেকারিটি অন্যত্র স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

ডা. মহিউদ্দিন আরও জানান, বর্তমানে হাসপাতালে প্রায় ৬০ জন সংকটাপন্ন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের তাৎক্ষণিকভাবে অন্যত্র স্থানান্তর করা সম্ভব নয়। তাই সরকারের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আইন অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যেই আনুষ্ঠানিক আপিল আবেদন জমা দেওয়া হবে এবং এক সপ্তাহের মধ্যে সব সংস্কার কাজ শেষ করা হবে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

বিজিবির দৃঢ়তায় চার দিন পর ১২ জনকে সীমান্ত থেকে ফেরত নিলো বিএসএফ

জুন ১৫, ২০২৬
বাংলাদেশ

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

জুন ১৫, ২০২৬
বাংলাদেশ

হিজাব নিয়ে কটূক্তির প্রতিবাদে ইবিতে নারী শিক্ষার্থীদের মানববন্ধন

জুন ১৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর

    0 shares
    Share 0 Tweet 0
  • ছাত্রদল নেতা আমানুল্লাহ আমানের বিরুদ্ধে মানিকগঞ্জে ধর্ষণ ও নারী নির্যাতন মামলা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

জুন ১৬, ২০২৬

‎মাস্টার্স শেষে হল ছাড়লেন জাকসুর জিএস, আরও সময় চান ভিপি

জুন ১৬, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অপদস্থ করার দাবি ইরানের সেনাবাহিনীর

জুন ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version