বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

কুমারখালী পৌর ভবনে যুবলীগ নেতার ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

জুন ১৮, ২০২৬
A A
কুমারখালী পৌর ভবনে যুবলীগ নেতার ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম
Share on FacebookShare on Twitter

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা কার্যালয়ের ভেতরে ঢুকে শফিকুল ইসলাম (৪০) নামের এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (১৭ জুন) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শফিকুল ইসলাম কুমারখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শেরকান্দি গ্রামের মসলেম উদ্দিনের ছেলে। তিনি ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি এস এম রফিকের ছোট ভাই।

আহত শফিকুলের অভিযোগ, সকালে তিনি পৌরসভার ভেতর অবস্থান করছিলেন। বেলা ১১টার দিকে হঠাৎ স্থানীয় বাসিন্দা নয়ন ও তাঁর ছেলে আফ্রিদিসহ সাত থেকে আটজন তাঁর ওপর হামলা চালান। কিছু বুঝে ওঠার আগেই তাঁরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করলে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

শফিকুলের মা রিজিয়া খাতুন বলেন, ‘ছেলে সকালে খাবার খেয়ে পৌরসভার সামনে গিয়েছিল। তখন দুর্গাপুরের নয়নরা এসে হামলা করলে শফি দৌড়ে পৌর ভবনের ভেতরে চলে যায়। ওরা ভেতরে ঢুকেই ওকে কুপিয়েছে। তবে কী কারণে কোপাল তা জানি না।’

পৌরসভা কার্যালয় চত্বরে গিয়ে দেখা যায়, মূল মেঝে এবং প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের সামনে রক্ত ছড়িয়ে–ছিটিয়ে আছে। কার্যালয়ের ভেতরে এমন নৃশংস হামলায় কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় লোকজনের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মাহমুদ রেজা জানান, ধুপধাপ শব্দ শুনে বাইরে গিয়ে তিনি একজনকে মারধর করতে দেখেন। তবে সদ্য যোগদান করায় তিনি কাউকে চিনতে পারেননি।

হামলার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নয়ন হোসেন তাঁর জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। মুঠোফোনে তিনি দাবি করেন, ‘ও (শফিকুল) সন্ত্রাসী, অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায় এবং নেশাদ্রব্য বিক্রি করে। ও পৌরসভায় গিয়ে সন্ত্রাসগিরি ও মানুষকে হুমকি দিচ্ছিল; হয়তো জনগণই তাকে ধরে মেরেছে।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এই মারধরের ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আহত ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন আছেন; লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

জুন ১৮, ২০২৬
বাংলাদেশ

ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার

জুন ১৮, ২০২৬
বাংলাদেশ

শ্রমিক কল্যাণের আলোচনা সভায় বক্তারা প্রস্তাবিত বাজেট শ্রমিকবান্ধব নয়, এলিটবান্ধব

জুন ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

জুন ১৮, ২০২৬

ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার

জুন ১৮, ২০২৬

বিএনপি নেতার মুক্তি উদযাপনে পদদলিত হয়ে কর্মীর মৃত্যু

জুন ১৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version