শুক্রবার, জুন ১৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ফুলের শুভেচ্ছা নিতে নিতে হয়রান দেবিদ্বারের ইউএনও, বিঘ্নিত দাপ্তরিক কাজ

জুন ১৯, ২০২৬
A A
ফুলের শুভেচ্ছা নিতে নিতে হয়রান দেবিদ্বারের ইউএনও, বিঘ্নিত দাপ্তরিক কাজ
Share on FacebookShare on Twitter

কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদানের পর থেকেই ফুলের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন অশোক বিক্রম চাকমা। গত সোমবার দায়িত্ব গ্রহণের পর প্রতিদিনই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল নিয়ে তার কার্যালয়ে ভিড় করছেন।

স্থানীয়দের একাংশ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখলেও অনেকেই অতিরিক্ত ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর প্রবণতার সমালোচনা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। কেউ এটিকে সৌজন্য প্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি অপ্রয়োজনীয় তোষামোদি।

প্রবীণ সাংবাদিক এবিএম আতিকুর রহমান ফেসবুকে লিখেছেন, ইউএনও কার্যালয়ে নাকি প্রতিদিন প্রচুর মানুষের ভিড় থাকে এবং ফুলের শুভেচ্ছা গ্রহণ করতে গিয়ে তিনি বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিরাজুল ইসলাম নামে একজন মন্তব্য করেন, সরকারি কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সংস্কৃতি বন্ধে সরকারের নির্দেশনা থাকা উচিত। এতে তেলবাজির প্রবণতা কমবে।

আরেকজন মন্তব্যকারী গোলাম কিবরিয়া বলেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা শুভেচ্ছা জানাতে পারেন, কিন্তু সাধারণ মানুষের পক্ষ থেকে এত ফুল দেওয়ার প্রয়োজন কী? তিনি জনগণের সেবা করতেই এসেছেন।

এদিকে দেবিদ্বার-৪ আসনে গণঅধিকার পরিষদের সাবেক সংসদ সদস্য প্রার্থী জসীম উদ্দীনের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ঘটনাও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে।

দাপ্তরিক কার্যক্রমে এর প্রভাব সম্পর্কে জানতে চাইলে ইউএনও অশোক বিক্রম চাকমা বলেন, “কাজে বিঘ্ন ঘটছে না, তবে অতিরিক্ত সময় দিতে হচ্ছে। কুমিল্লার মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ। দেবিদ্বারের মানুষের আন্তরিকতায় আমি মুগ্ধ।”
৩৭তম বিসিএসের কর্মকর্তা অশোক বিক্রম চাকমা এর আগে নোয়াখালীর সুবর্ণচরে সহকারী কমিশনার (ভূমি) এবং দিনাজপুরের হাকিমপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাসিন্দা।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

জুলাইয়ের বিপ্লবের মামলায় আ.লীগ নেতাদের পক্ষে তদন্ত প্রতিবেদন পুলিশের

জুন ১৯, ২০২৬
বাংলাদেশ

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ

জুন ১৯, ২০২৬
বাংলাদেশ

গণরায় বাস্তবায়নের দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশের ঘোষণা ১১ দলীয় ঐক্যের

জুন ১৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জুলাইয়ের বিপ্লবের মামলায় আ.লীগ নেতাদের পক্ষে তদন্ত প্রতিবেদন পুলিশের

জুন ১৯, ২০২৬

স্কুল হোস্টেলে ছাত্রের মৃত্যু: অধ্যক্ষসহ ১৮ জনের নামে মামলা

জুন ১৯, ২০২৬

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ

জুন ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version