বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়তে হবে: মামুনুল হক

জুন ২১, ২০২৬
A A
ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়তে হবে: মামুনুল হক
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, ইসলামপন্থি রাজনৈতিক শক্তির বিজয় এবং আদর্শিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য একটি দক্ষ ও শক্তিশালী গণমাধ্যম কাঠামো গড়ে তোলা অপরিহার্য। তাঁর মতে, বর্তমান বিশ্বে জনমত নির্মাণ, চিন্তার ধারা প্রভাবিত করা এবং রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠার ক্ষেত্রে গণমাধ্যম সবচেয়ে কার্যকর মাধ্যম হিসেবে কাজ করছে। ফলে ইসলামের পক্ষে কার্যকর ভূমিকা রাখতে হলে আধুনিক মিডিয়ার ভাষা, প্রযুক্তি ও কৌশলে পারদর্শী জনশক্তি তৈরির বিকল্প নেই।

শনিবার রাজধানীর পল্টনে দারুল খিলাফাহ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মিডিয়া সেল আয়োজিত ‘মজলিস মিডিয়া নেটওয়ার্ক (এমএমএন) ওরিয়েন্টেশন কর্মশালা’র উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সংগঠনের দায়িত্বশীলদের অংশগ্রহণে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মামুনুল হক বলেন, আদর্শিক সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র এখন গণমাধ্যম। যে শক্তি দক্ষতার সঙ্গে মিডিয়াকে ব্যবহার করতে পারবে, তারাই নিজেদের চিন্তা, আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে কার্যকরভাবে পৌঁছে দিতে সক্ষম হবে। তিনি দায়িত্বশীলদের তথ্যনির্ভর, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও পেশাদার মিডিয়া কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, সংগঠনের আদর্শ, কর্মসূচি এবং জনসম্পৃক্ত কার্যক্রম জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল মিডিয়া টিম গড়ে তোলা সময়ের দাবি।

কর্মশালায় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ, দৈনিক সময়ের আলোর মাল্টিমিডিয়া প্রধান সাইদ রহমানসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিরা। আলোচনায় গণমাধ্যমের পরিবর্তিত বাস্তবতা, তথ্য যাচাই, ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার, সংবাদ উপস্থাপনা, ছবি ও ভিডিও কনটেন্ট নির্মাণ এবং জনসম্পৃক্ত যোগাযোগ কৌশল নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক মাওলানা হাসান জুনাইদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা আবুল হাসানাত জালালি, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, মিডিয়া সেলের সদস্য মাওলানা এহসানুল হক ও মাওলানা মুরশিদ সিদ্দিকীসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা।

দিনব্যাপী কর্মশালায় সংবাদ সংগ্রহ ও রচনা, ছবি ও ভিডিও প্রোডাকশন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনা, তথ্য যাচাই এবং সাংগঠনিক যোগাযোগ বিষয়ে প্রশিক্ষণমূলক বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান সংবাদ

নির্বাচনী হলফনামায় ‘জাল সার্টিফিকেট’ দাখিলের অভিযোগ বিএনপি এমপি নয়নের বিরুদ্ধে

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আওয়ামী লীগ

মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আ’লীগের ৩১ নেতাকর্মী আটক

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

সেপ্টেম্বর ১৬, ২০২৬

দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সেপ্টেম্বর ১৬, ২০২৬

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version