সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া দল: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

জুন ২১, ২০২৬
A A
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া দল: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, বরং ‘মাফিয়া দল’ হিসেবে আখ্যায়িত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আওয়ামী লীগকে আমরা কোনো রাজনৈতিক দল মনে করি না; এটি একটি মাফিয়া পার্টি। তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তবে ২৩ জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে তারা কোনো ধরনের অপতৎপরতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে কি না, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।”

তিনি বলেন, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। কোনো গোষ্ঠী যাতে নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমের আড়ালে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ইন্টারপোলের সহায়তায় দুবাইয়ে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাসহ প্রয়োজনীয় সব নথিপত্র ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে। আমরা আশা করছি, সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “তার বিরুদ্ধে থাকা অভিযোগ ও মামলার তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এখন প্রত্যর্পণ-সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষা। আমরা আশাবাদী, দেশটির সরকার দ্রুত পদক্ষেপ নেবে।”

আরওপড়ুন

৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

শিশু মৃত্যুতে আদ্ব দীনের ব্যাপারে কঠোর হলেও পদ্মা হাসপাতালে টনক নরেনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের

রাজধানীর মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “মোহাম্মদপুর বহু বছর ধরে অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। কিন্তু বর্তমান সরকার এ অবস্থার পরিবর্তনে দৃঢ়প্রতিজ্ঞ। খুব শিগগিরই মোহাম্মদপুরকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে অপরাধীদের নির্মূল করা হবে।”

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশ বাহিনীর সদস্যরা অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাদের কর্মতৎপরতা সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হয়েছে। সেই অবদানের স্বীকৃতি হিসেবেই আজ কৃতিত্বপূর্ণ দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হচ্ছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির আলাদা লড়াই, ঐক্য থাকবে রাজনৈতিক কর্মসূচিতে
প্রধান সংবাদ

৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

সেপ্টেম্বর ১৪, ২০২৬
শিশু মৃত্যুতে আদ্ব দীনের ব্যাপারে কঠোর হলেও পদ্মা হাসপাতালে টনক নরেনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের
প্রধান সংবাদ

শিশু মৃত্যুতে আদ্ব দীনের ব্যাপারে কঠোর হলেও পদ্মা হাসপাতালে টনক নরেনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের

সেপ্টেম্বর ১৪, ২০২৬
ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ চায় জামায়াত
জামায়াত

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ চায় জামায়াত

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে যিনি

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে যিনি

সেপ্টেম্বর ১৪, ২০২৬
লালমনিরহাটে দুই মন্ত্রীর সামনেই বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৫

লালমনিরহাটে দুই মন্ত্রীর সামনেই বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৫

সেপ্টেম্বর ১৪, ২০২৬
ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির আলাদা লড়াই, ঐক্য থাকবে রাজনৈতিক কর্মসূচিতে

৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০