বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

শুভেন্দুকে থামাতে বললেন বিএনপির এমপি

জুন ২২, ২০২৬
A A
শুভেন্দুকে থামাতে বললেন বিএনপির এমপি
Share on FacebookShare on Twitter

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাংলাদেশবিরোধী বিভিন্ন মন্তব্য দুই দেশের ‘বন্ধুত্বের অন্তরায়’ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তাকে থামাতে ভারত সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।

সংসদ অধিবেশনে জিএম সিরাজ বলেন, “মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মোদি সরকারকে আহ্বান জানাচ্ছি, সবিনয়ে একই সাথে আমি বলতে চাই, আমাদের পশ্চিমবঙ্গের যে চিফ মিনিস্টার শুভেন্দু বাবু, তাকে থামান। তার কাছ থেকে মাঝেমধ্যে যে সমস্ত বাংলাদেশবিরোধী বক্তব্য আসছে, এই বক্তব্য ভারত–বাংলাদেশের বন্ধুত্বের অন্তরায় হয়ে গেছে।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান রাজনৈতিক গুরুত্ব নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির এই এমপি বলেন, “আমি আহ্বান করি যে, এখানে শেখ হাসিনা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। শেখ হাসিনাকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। বাংলাদেশে উনি এখন ‘নেই’ হয়ে গেছেন। তিনি আউট অফ সিন (Out of scene) এবং কোনদিনই আর বাংলাদেশে প্রাসঙ্গিক হবেন না।”

বক্তব্যে দেশের ব্লু ইকোনমি বা সমুদ্র সম্পদ নিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জিএম সিরাজ বলেন, “২০১৪ সালে সমুদ্র জয় হয়েছে বলে অনেক প্রচার করা হয়েছিল, কিন্তু দীর্ঘ এক দশকেও সেখান থেকে সম্পদ তোলা যায়নি। এই সম্পদ তুলতে গেলে আমাদের প্রভুদের নির্দেশ ছাড়া এবং তাদের দয়া ছাড়া আমরা তুলতে পারিনি।” তবে বর্তমান সরকার অফশোর বিডিংয়ের (Offshore Bidding) মাধ্যমে এক্ষেত্রে বড় পদক্ষেপ নিয়েছে এবং এবার কারো অনুমতির প্রয়োজন পড়েনি বলে তিনি উল্লেখ করেন।

ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা তুলে ধরে তিনি আবারও বলেন, “আমরা সবাই চাই, ভারত-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ এবং সম্মানজনকভাবে আমাদের বন্ধুত্ব টিকিয়ে রাখি। কারণ আমি বিশ্বাস করি যে, ভারত আমাদের প্রতিবেশী। দুই বন্ধুর বন্ধুত্ব ক্ষণস্থায়ী হতে পারে, এমনকি আমাদের স্বামী–স্ত্রীর সম্পর্কও ক্ষণস্থায়ী হতে পারে, তাদের মধ্যে ডিভোর্স হতে পারে। কিন্তু ভারত–বাংলাদেশের যে প্রতিবেশী সম্পর্ক, এর কিন্তু কখনো ডিভোর্স হতে পারে না। প্রতিবেশীকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না; না ভারত পারবে, না বাংলাদেশ পারবে।”

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সাম্প্রতিক মন্তব্যের উদ্ধৃতি দিয়ে জিএম সিরাজ বলেন, “ভারতের নতুন হাইকমিশনার এসে বলেছেন—‘আমরা একই আকাশ, একই বাতাসের নিচে আছি’। তার এই বক্তব্য নিয়ে দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড় তৈরি হয়েছে। আমরা ভারতকে বলতে চাই, আসুন মানুষের হৃদয় জয় করুন। ভারত ও বাংলাদেশের মানুষের হৃদয়ের সাথে হৃদয়ের সম্পর্ক স্থাপন করি। আমরা চাই ভারত-বিরোধিতা অথবা বাংলাদেশ-বিরোধিতা—এসব যেন না হয়। আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই।”

সবশেষে ভারতের বর্তমান সরকারের প্রতি সবিনয় অনুরোধ জানিয়ে বিএনপির এই সংসদ সদস্য বাংলাদেশ সীমান্তে তথাকথিত ‘পুশ-ইন’ অবিলম্বে বন্ধ করার দাবি জানান। একই সাথে পুশ-ইনের পাশাপাশি বাংলাদেশ সীমান্ত লাগোয়া ভারতের অভ্যন্তরে গড়ে ওঠা মাদক তৈরির কারখানাগুলো বন্ধ করার জন্য জোর দাবি জানান জিএম সিরাজ।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান সংবাদ

নির্বাচনী হলফনামায় ‘জাল সার্টিফিকেট’ দাখিলের অভিযোগ বিএনপি এমপি নয়নের বিরুদ্ধে

সেপ্টেম্বর ১৬, ২০২৬
বিএনপি

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

সেপ্টেম্বর ১৬, ২০২৬

দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সেপ্টেম্বর ১৬, ২০২৬

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version