বুধবার, জুন ২৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর হাত-পা ভেঙে দিলেন শ্রমিক দল নেতা

জুন ২৪, ২০২৬
A A
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর হাত-পা ভেঙে দিলেন শ্রমিক দল নেতা
Share on FacebookShare on Twitter

পাবনার বেড়া উপজেলায় চাঁদার দাবিকৃত টাকা না পেয়ে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে শ্রমিক দলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ী মিজানুর রহমান বর্তমানে পাবনা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বেড়া পৌরসভার সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড এলাকা থেকে মিজানুর রহমানকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় বলে থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার দাবি করেছে, সাঁথিয়া উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক রিপন সরদারের নেতৃত্বে কয়েকজন মোটরসাইকেলযোগে এসে তাকে অপহরণের মতো করে নিয়ে যায়।

অভিযোগ সূত্রে জানা যায়, মিজানুর রহমান বাসস্ট্যান্ড এলাকায় একটি মার্কেট নির্মাণকাজ করছেন। এ নির্মাণকাজকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করা হচ্ছিল। কিন্তু তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা তাকে তুলে নিয়ে মারধর করে।

পরিবারের সদস্যরা জানান, একটি নির্জন স্থানে নিয়ে পাইপ দিয়ে পিটিয়ে মিজানুর রহমানকে গুরুতর আহত করা হয়। মারধরের ফলে তার শরীরের বিভিন্ন স্থানে জখমের পাশাপাশি হাত ও পা ভেঙে গেছে বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া তার হাতে থাকা প্রায় দেড় ভরি ওজনের দুটি স্বর্ণের আংটি এবং নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও তুলেছেন স্বজনরা।

আরওপড়ুন

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

শিবির নেতা সাইফুল্লাহ হত্যা মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

ভুক্তভোগী মিজানুর রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই তাদের পরিবারের বিভিন্ন সদস্যের কাছে আলাদাভাবে চাঁদা দাবি করা হচ্ছিল। এক পর্যায়ে বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে অভিযুক্তরা মুচলেকা দিয়ে বিষয়টি মীমাংসা করেছিল। কিন্তু সম্প্রতি আবারও চাঁদা দাবি শুরু হয়। তিনি দাবি করেন, চাঁদা না দেওয়ায় তাকে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে এবং প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শ্রমিক দল নেতা রিপন সরদার। তিনি বলেন, “তারা আগে আমাকে মারধর করেছে, তাই আমিও মারধর করেছি। আমার লোকজন দুই-একটা বাড়ি দিয়েছে, এটা সত্য। কিন্তু চাঁদা দাবি কিংবা স্বর্ণের আংটি নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি এ ধরনের রাজনীতি করি না।”

এদিকে ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজনরা। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন, “ভুক্তভোগী হাসপাতালে ভর্তি আছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

চাঁদাবাজি ও হামলার এ অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সম্পর্কিত খবর

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা
বিএনপি

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

জুন ২৪, ২০২৬
শিবির নেতা সাইফুল্লাহ হত্যা মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩
বিএনপি

শিবির নেতা সাইফুল্লাহ হত্যা মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

জুন ২৪, ২০২৬
জামায়াত নিষিদ্ধের দাবি তোলা বিএনপি এমপির বিরুদ্ধে ফোনে হুমকির অভিযোগ
জামায়াত

জামায়াত নিষিদ্ধের দাবি তোলা বিএনপি এমপির বিরুদ্ধে ফোনে হুমকির অভিযোগ

জুন ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ফেসবুকে বন্ধুত্ব, উপহার দিতে এসে গুলিস্তান আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংকের মালিকানা ফেরত চেয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

জুন ২৪, ২০২৬
ইউক্রেনের রয়েছে ‘ডাইনি বাহিনী’, ছদ্মবেশে রুশ সেনা খতম করছে তারা

ইউক্রেনের রয়েছে ‘ডাইনি বাহিনী’, ছদ্মবেশে রুশ সেনা খতম করছে তারা

জুন ২৪, ২০২৬
শ্রীমঙ্গলে হিমাগার না থাকায় ক্ষতির মুখে আনারসচাষিরা

শ্রীমঙ্গলে হিমাগার না থাকায় ক্ষতির মুখে আনারসচাষিরা

জুন ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০