বুধবার, জুন ২৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

জুন ২৪, ২০২৬
A A
রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা
Share on FacebookShare on Twitter

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা যুবদলের এক শীর্ষ নেতার সাংবাদিকদের নিয়ে করা আপত্তিকর ও অবমাননাকর মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সচেতন মহলে তীব্র ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। অন্যদিকে জেলা যুবদল বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে সংশ্লিষ্ট নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকালে একটি প্রতিবাদ মিছিল শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঘরোয়া আলাপকালে তিনি এসব আপত্তিকর মন্তব্য করেন বলে জানা গেছে। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই বক্তব্যে দৌলতপুর উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুস সালামকে বলতে শোনা যায়, কিছু সাংবাদিক তাদের সংগঠনকে হেয় করার চেষ্টা করছেন। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘যুবদলের পক্ষ থেকে যেসব তথ্য বা বক্তব্য দেওয়া হবে, সেগুলো প্রচার করার বিষয়ে গুরুত্ব দিতে হবে।’ একপর্যায়ে তিনি আরও বলেন, ‘দৌলতপুরে কোনো সাংবাদিক নেই, শুধু রিপোর্টার আছে। এলাকায় রিপোর্টিং কার্যক্রম পরিচালনা করতে হলে উপজেলা বিএনপির মাধ্যমে করতে হবে।’

তার এমন বক্তব্য প্রকাশ পাওয়ার পর পুরো মানিকগঞ্জের সাংবাদিক মহলে তীব্র সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে পরবর্তীতে যোগাযোগ করা হলে উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুস সালাম দাবি করেন, তিনি ঢালাওভাবে সব সাংবাদিককে বলেননি, মূলত বিগত আওয়ামী লীগপন্থী সাংবাদিকদের বিষয়েই ওই বক্তব্য দিয়েছেন। তবে যারা দেশ ও জনগণের স্বার্থে বস্তুনিষ্ঠ কাজ করেন, তাদের তিনি সবসময় স্বাগত জানান বলেও উল্লেখ করেন।

আরওপড়ুন

শিবির নেতা সাইফুল্লাহ হত্যা মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর হাত-পা ভেঙে দিলেন শ্রমিক দল নেতা

যুবদল নেতার এমন রাজনৈতিক প্রভাব খাটানোর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সালমান খান বলেন, “সাংবাদিকতা একটি স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল পেশা। সাংবাদিকদের কোনো রাজনৈতিক দলের আওতাভুক্ত করার চেষ্টা বা এমন অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি অনতিবিলম্বে আব্দুস সালামকে এ ধরনের আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি জানান।

এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোশতাক হোসেন দীপু বলেন, “সাংবাদিক ও গণমাধ্যম সম্পর্কে এমন মন্তব্য বর্তমান গণতান্ত্রিক চর্চা এবং যুবদলের দলীয় আদর্শের সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। খুব দ্রুতই সংশ্লিষ্ট নেতার কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হবে এবং দলগতভাবে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

সম্পর্কিত খবর

শিবির নেতা সাইফুল্লাহ হত্যা মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩
বিএনপি

শিবির নেতা সাইফুল্লাহ হত্যা মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

জুন ২৪, ২০২৬
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর হাত-পা ভেঙে দিলেন শ্রমিক দল নেতা
বিএনপি

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর হাত-পা ভেঙে দিলেন শ্রমিক দল নেতা

জুন ২৪, ২০২৬
জামায়াত নিষিদ্ধের দাবি তোলা বিএনপি এমপির বিরুদ্ধে ফোনে হুমকির অভিযোগ
জামায়াত

জামায়াত নিষিদ্ধের দাবি তোলা বিএনপি এমপির বিরুদ্ধে ফোনে হুমকির অভিযোগ

জুন ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ফেসবুকে বন্ধুত্ব, উপহার দিতে এসে গুলিস্তান আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংকের মালিকানা ফেরত চেয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন

বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন

জুন ২৪, ২০২৬
রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

জুন ২৪, ২০২৬
ইউক্রেনের রয়েছে ‘ডাইনি বাহিনী’, ছদ্মবেশে রুশ সেনা খতম করছে তারা

ইউক্রেনের রয়েছে ‘ডাইনি বাহিনী’, ছদ্মবেশে রুশ সেনা খতম করছে তারা

জুন ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০