Friday, October 16, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home আন্তর্জাতিক

লাহোরে ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

August 9, 2025
A A

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী লাহোরের মানাওয়ান এলাকায় অনুপ্রবেশকারী একটি ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিত করেছে। 

শুক্রবার পুলিশ সূত্র জানায়, পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের পরই ড্রোনটির গতিবিধি শনাক্ত করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে নিরাপত্তা বাহিনী। ড্রোনটিতে কোনো বিস্ফোরক না থাকায় এটিকে নজরদারি কাজে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও টিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা সংস্থাগুলো ড্রোনটি জিম্মায় নিয়েছে এবং এ নিয়ে তদন্ত শুরু করেছে বলে সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে।

ঘটনাটি এমন এক সময় ঘটল, যখন কয়েক মাস আগে ভারত ও পাকিস্তান মে ২০২৫-এ সামরিক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর সূত্রপাত হয় চলতি বছরের এপ্রিল মাসে ভারতীয় অধিকৃত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর এক হামলার পর, যার জন্য নয়াদিল্লি ইসলামাবাদকে দায়ী করে। ওই ঘটনার পর উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তান সশস্ত্র বাহিনী বৃহৎ আকারের প্রতিশোধমূলক সামরিক অভিযান চালায়, যার নাম দেওয়া হয় ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’। 

এতে একাধিক অঞ্চলে ভারতের নানা সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। পাকিস্তান ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে, যার মধ্যে তিনটি রাফাল এবং আরও বহু ড্রোন ছিল। অন্তত ৮৭ ঘণ্টা স্থায়ী যুদ্ধের পর গত ১০ মে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম যুদ্ধবিরতির ঘোষণা দেন। ওয়াশিংটনের উভয় পক্ষের সঙ্গে আলোচনার ফলেই এ চুক্তি হয়েছে বলে তিনি দাবি করেন। তবে ভারত ট্রাম্পের এ দাবি অস্বীকার করেছে এবং বলেছে, এটি তার হস্তক্ষেপ ও বাণিজ্য আলোচনা বন্ধের হুমকির ফল নয়।

অন্যদিকে, পাকিস্তান ট্রাম্পের প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছে এবং গত মাসে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে তার ভূমিকার জন্য ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য তার নাম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করেছে।

Related Posts

আন্তর্জাতিক

ক্ষমতা বদলের লড়াইতে একাট্টা সাংবাদিক, শিক্ষার্থী ও আইনজীবীরা: ব্যাকফুটে শাসকদল বিজেপি

October 16, 2026
আন্তর্জাতিক

‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’, ‘জামা টেনে তুলে দিয়েছে’ – দিল্লিতে আটক বিক্ষোভকারীদের অভিজ্ঞতা

October 16, 2026
আন্তর্জাতিক

দেশব্যাপী সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে নারীদের প্রতিভা বিকাশে বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো

October 16, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে মাঠে ১১ দল

October 16, 2026

মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা দিল বিআরটিএ

October 16, 2026

১৯০৫ সালের বঙ্গভঙ্গ: কলকাতার লুণ্ঠন ক্ষেত্র থেকে ঢাকা কেন্দ্রিক স্বাধিকারের ঐতিহাসিক পথচলা

October 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version