শনিবার, জুন ২৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

অনলাইন সাংবাদিকতাই এখন মানুষের প্রধান ভরসা

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অনুষ্ঠানে সেতুমন্ত্রী

জুন ২৭, ২০২৬
A A
অনলাইন সাংবাদিকতাই এখন মানুষের প্রধান ভরসা
Share on FacebookShare on Twitter

ঐতিহ্যবাহী সংবাদমাধ্যমের সীমা অতিক্রম করে বর্তমান বিশ্ব এখন অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার যুগে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, মানুষের তথ্য গ্রহণ, ঘটনা জানা, দেখা এবং চলমান বিশ্বের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রধান মাধ্যম এখন অনলাইন সাংবাদিকতা। এ পরিবর্তনের সঙ্গে সবচেয়ে দ্রুত ও সফলভাবে নিজেদের মানিয়ে নিয়েছে তরুণ ও আগামী প্রজন্ম।

শুক্রবার (২৬ জুন) রাতে রাজধানীর মহাখালীর বাংলাদেশ পর্যটন করপোরেশনের অবকাশ হোটেলে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের প্রধানদের সংগঠন ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’ আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘বর্তমানে মানুষ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেই সংবাদ উপভোগ করছে, তথ্য জানছে, ঘটনাপ্রবাহ দেখছে এবং বিশ্বের সঙ্গে সংযুক্ত থাকছে। এটি আপনাদের সময়। সময়ের যে চাহিদা, তা আপনারা সঠিকভাবে ধারণ করতে পেরেছেন। এটি যেমন আপনাদের সৌভাগ্য, তেমনি আপনাদের দক্ষতা ও যোগ্যতারও স্বীকৃতি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী শেখ রবিউল আলম বলেন, ‘আমি প্রায়ই বলি, আমি গণযোগাযোগের ছাত্র। দুর্ভাগ্যবশত সাংবাদিকতা করার সুযোগ হয়নি, রাজনীতিতে চলে এসেছি। তবে সাংবাদিকদের বিবেক, অনুসন্ধানী মনোভাব এবং দূরদর্শিতা সত্যিই অনন্য।’

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, যিনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থ্রিলিফ টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তাজুল ইসলাম রুমেল, টাইগার মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ইবনুল ইরফানসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল।

আরওপড়ুন

মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী

মাদক সিন্ডিকেটে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত: শিবির সভাপতি

এসময় সংগঠনের সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, অর্থসম্পাদক, অফিস সম্পাদক, কার্যনির্বাহী সদস্যসহ দেশের বিভিন্ন গণমাধ্যমের অনলাইন ও ডিজিটাল বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, অনলাইন গণমাধ্যমের সম্পাদকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং তাদের পরিবারকে সম্পৃক্ত করতেই এ সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার আয়োজন করা হয়েছে। বর্ণাঢ্য এ আয়োজনে সংগঠনের সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন। অনুষ্ঠানে সদস্যদের পরিবারের শিশুদের জন্য বিশেষ উপহার এবং সহধর্মিণীদের সম্মাননা উপহার প্রদান করা হয়।

সম্পর্কিত খবর

মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী
বাংলাদেশ

মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী

জুন ২৭, ২০২৬
মাদক সিন্ডিকেটে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত: শিবির সভাপতি
বাংলাদেশ

মাদক সিন্ডিকেটে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত: শিবির সভাপতি

জুন ২৭, ২০২৬
বিশ্বব্যাংকের প্রকল্পের টয়লেট দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয়
বাংলাদেশ

ধোলাইখালে পাবলিক টয়লেট দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয়

জুন ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ডিআইজি বিপ্লব তালুকদার বরখাস্ত

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘তুরাগ গণহত্যা’ দাবি করে একের পর এক গুজব, নীরব প্রশাসন!

‘তুরাগ গণহত্যা’ দাবি করে একের পর এক গুজব, নীরব প্রশাসন!

জুন ২৭, ২০২৬
ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি

জুন ২৭, ২০২৬
অনলাইন সাংবাদিকতাই এখন মানুষের প্রধান ভরসা

অনলাইন সাংবাদিকতাই এখন মানুষের প্রধান ভরসা

জুন ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০