রবিবার, জুন ২৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

সময় চাহিয়া লজ্জা দিবেন না, সংসদ সদস্যদের স্পিকার

জুন ২৮, ২০২৬
A A
সময় চাহিয়া লজ্জা দিবেন না, সংসদ সদস্যদের স্পিকার
Share on FacebookShare on Twitter

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সাধারণ আলোচনা শুরুর আগে সংসদ সদস্যদের নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করার নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শনিবার সংসদ অধিবেশনে তিনি সদস্যদের উদ্দেশে বলেন, অতিরিক্ত সময় চেয়ে তাকে বিব্রত না করতে। এ প্রসঙ্গে তিনি মজার ছলে বলেন, “মুদিদোকানে লেখা থাকে—‘বাকি চাহিয়া লজ্জা দিবেন না’। আমি বলছি, ‘সময় চাহিয়া লজ্জা দিবেন না’।”

স্পিকার জানান, হাতে সময় কম থাকায় দুই দিনব্যাপী বাজেটের সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। এরপর সংসদের অন্যান্য কার্যক্রম শুরু হবে। সরকারি দল ও বিরোধী দলের হুইপরা যে সময় নির্ধারণ করবেন, সেই সময়ই সদস্যদের জানিয়ে দেওয়া হবে এবং এরপর আর অতিরিক্ত সময় দেওয়া হবে না।

তিনি সংসদ সদস্যদের ঘড়ির দিকে নজর রেখে বক্তব্য দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, বক্তব্য এমনভাবে শেষ করতে হবে যেন অসমাপ্ত অবস্থায় বসে যেতে না হয়।

বাজেট অধিবেশন সফলভাবে সম্পন্ন করার স্বার্থে সময়সীমা কঠোরভাবে মেনে চলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে স্পিকার পুনরায় সদস্যদের নির্ধারিত সময়ের মধ্যেই বক্তব্য শেষ করার আহ্বান জানান।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর নিয়ে আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনাতেও তিনি সময়সীমা নির্ধারণ করে দেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য দিতে চাইলে স্পিকার তাকে পাঁচ মিনিটের মধ্যে বক্তব্য শেষ করার অনুরোধ জানান।

আরওপড়ুন

আসাদুজ্জামান নূর: পিলখানা হত্যাযজ্ঞে একজন পতিত তারকা

সিগারেট খেতে নিষেধ করায় ছাত্রদল নেতাসহ ছয়জনকে গুলি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ার পর বাজেটের সাধারণ আলোচনা শুরু হয়। প্রথম বক্তা ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানকে ছয় মিনিট সময় দেওয়া হয় এবং নির্ধারিত সময় শেষ হলে স্পিকার তার বক্তব্য থামিয়ে পরবর্তী বক্তাকে আহ্বান জানান।

পরে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনকে ১০ মিনিট সময় দেওয়া হয়। বক্তব্যের শেষ দিকে তিনি অতিরিক্ত দুই মিনিট সময় চাইলে স্পিকার সরাসরি বলেন, “সময় নাই।” এরপর আবার সময়ের আবেদন করা হলে তিনি পুনরায় বলেন, “মুদিদোকানে লেখা থাকে না, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। সময় চাহিয়া লজ্জা দিবেন না।”

সম্পর্কিত খবর

আসাদুজ্জামান নূর: পিলখানা হত্যাযজ্ঞে একজন পতিত তারকা
বাংলাদেশ

আসাদুজ্জামান নূর: পিলখানা হত্যাযজ্ঞে একজন পতিত তারকা

জুন ২৮, ২০২৬
সিগারেট খেতে নিষেধ করায় ছাত্রদল নেতাসহ ছয়জনকে গুলি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
আওয়ামী লীগ

সিগারেট খেতে নিষেধ করায় ছাত্রদল নেতাসহ ছয়জনকে গুলি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

জুন ২৮, ২০২৬
মাদকের বড় চালান স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়ে আসে, বদীর পর দায়িত্ব কে নিয়েছে
বাংলাদেশ

মাদকের বড় চালান স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়ে আসে, বদীর পর দায়িত্ব কে নিয়েছে

জুন ২৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • ডিআইজি বিপ্লব তালুকদার বরখাস্ত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কলাপাড়ায় শিক্ষক ও সংবাদকর্মীর ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

কলাপাড়ায় শিক্ষক ও সংবাদকর্মীর ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

জুন ২৮, ২০২৬
আসাদুজ্জামান নূর: পিলখানা হত্যাযজ্ঞে একজন পতিত তারকা

আসাদুজ্জামান নূর: পিলখানা হত্যাযজ্ঞে একজন পতিত তারকা

জুন ২৮, ২০২৬
ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি

ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি

জুন ২৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০