রবিবার, জুন ২৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

সাভারে কিশোরকে নির্যাতন করে ২ চোখ নষ্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

জুন ২৮, ২০২৬
A A
সাভারে কিশোরকে নির্যাতন করে ২ চোখ নষ্ট, ছাত্রদল নেতা বহিষ্কার
Share on FacebookShare on Twitter

তুচ্ছ ঘটনার জেরে সাভারে রিপন (১৫) নামে এক কিশোরকে অপহরণ করে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে সাভার থানা ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামিরের (৩২) বিরুদ্ধে। আসামিদের পাশবিক নির্যাতনে ভুক্তভোগী কিশোরের দুটি চোখেরই দৃষ্টিশক্তি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এই নৃশংস ঘটনার প্রতিবাদে এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত ছাত্রনেতা সামিরকে দল থেকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

গত ৩০ মে বিকেলে সাভারের মধ্য রাজাশন পালোয়ানপাড়া এলাকায় সমবয়সী ছেলেদের সাথে খেলাধুলার সময় স্থানীয় এক কিশোরের সাথে রিপনের অনাকাঙ্ক্ষিত ধাক্কা লাগে। এই ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে তথাকথিত বড় ভাই সাভার থানা ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামির ওরফে ‘ফেন্সি সামির’ তার সহযোগীদের দিয়ে রিপনকে খুঁজে বের করার নির্দেশ দেন। পরবর্তীতে ২ জুন বিকেলে রিপন বাসা থেকে বের হলে মানিক ওরফে ‘পিস্তল মানিক’ ও সজিবসহ কয়েকজন তাকে জোরপূর্বক অপহরণ করে সামিরের কার্যালয়ে নিয়ে যায়।

সেখানে সামিরের নির্দেশে আলাউদ্দিন ওরফে আলমগীর ও মো: নাঈম ইসলাম বাদশা ওরফে ‘পিস্তল বাদশা’সহ অন্যান্য আসামিরা রিপনের মাথা দেয়ালে আছড়ে মারে এবং লাঠি দিয়ে তার দুই চোখে উপর্যুপরি আঘাত করে। নির্যাতনে কিশোরের নাক ও চোখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়ে সে নিস্তেজ হয়ে পড়লে, আসামিরা তাকে মৃত ভেবে তার বাসার গেটের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে পঙ্গুত্ব বরণ করে রিপন বাসায় চিকিৎসাধীন রয়েছে।

চিকিৎসকদের বরাত দিয়ে কিশোরের ভগ্নিপতি স্বপন চন্দ্র সূত্রধর জানান, নির্যাতনে রিপনের দুটি চোখই চিরতরে নষ্ট হয়ে গেছে এবং মাথার হাড়ের ভেতর রক্ত জমাট বেঁধে রয়েছে। এই লোমহর্ষক ঘটনায় শুক্রবার (২৬ জুন) রাতে স্বপন চন্দ্র সূত্রধর বাদী হয়ে সামিরকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে সাভার থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো: আব্দুল ওহাব মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে ঘটনার ভয়াবহতা আমলে নিয়ে শুক্রবার বিকেলেই সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামিরকে পদ থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে গতকাল শনিবার বিকেলে সাভারে এক সংবাদ সম্মেলন ডেকে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন বহিষ্কৃত ছাত্রনেতা সামির। তার দাবি, কোনো কারণ দর্শানোর নোটিশ (শোকজ) ছাড়াই তাকে দল থেকে অন্যায়ভাবে অব্যাহতি দেওয়া হয়েছে এবং রাজনৈতিক প্রতিপক্ষ তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা ষড়যন্ত্র ছড়াচ্ছে।

সম্পর্কিত খবর

বিএনপি

ধুনটে যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

জুন ২৮, ২০২৬
বাংলাদেশ

রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ডে ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

জুন ২৮, ২০২৬
বিএনপি

কলাপাড়ায় শিক্ষক ও সংবাদকর্মীর ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

জুন ২৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • ডিআইজি বিপ্লব তালুকদার বরখাস্ত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ধুনটে যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

জুন ২৮, ২০২৬

রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ডে ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

জুন ২৮, ২০২৬

সাভারে কিশোরকে নির্যাতন করে ২ চোখ নষ্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

জুন ২৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version