রবিবার, জুন ২৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

ধুনটে যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

জুন ২৮, ২০২৬
A A
ধুনটে যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
Share on FacebookShare on Twitter

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম সাগরের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রায় এক মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, স্যান্ডো গেঞ্জি পরিহিত জহুরুল ইসলাম একটি খাটের ওপর বসে আছেন। তাঁর বাম ঠোঁটে একটি চিকন পাইপ ধরা এবং অন্য এক ব্যক্তি ফয়েল পেপারে আগুন দিয়ে তাতে তাপ দিচ্ছেন, আর জহুরুল ইসলাম সেই পাইপ দিয়ে ইয়াবার ধোঁয়া টানছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জহুরুল ইসলামের বিরুদ্ধে আগে থেকেই এলাকায় মাদক সেবন ও বিক্রির নানা অভিযোগ ছিল। কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে এতদিন কেউ তাঁর বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাননি। বিশেষ করে, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি দলের নাম ভাঙিয়ে এলাকায় বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হন। এই ভিডিওটি ফাঁস হওয়ার পর থেকে সাধারণ মানুষ ও সাধারণ দলীয় নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, যার ফলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারাও চরম বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর থেকেই অভিযুক্ত যুবদল নেতা জহুরুল ইসলাম সাগরের মুঠোফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। ফলে এই বিষয়ে তাঁর কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে ধুনট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যুবদলে কোনো মাদকসেবী কিংবা সন্ত্রাসীর জায়গা হবে না। বিষয়টি তাঁদের নজরে আসার পরপরই ভান্ডারবাড়ী ইউনিয়ন যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে ঘটনাটি তদন্ত করে অভিযুক্ত সাগরের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

আরওপড়ুন

বিএনপির মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের হামলা, আহত ১০

রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ডে ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

সম্পর্কিত খবর

বিএনপির মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের হামলা, আহত ১০
আওয়ামী লীগ

বিএনপির মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের হামলা, আহত ১০

জুন ২৮, ২০২৬
রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ডে ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
বাংলাদেশ

রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ডে ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

জুন ২৮, ২০২৬
সাভারে কিশোরকে নির্যাতন করে ২ চোখ নষ্ট, ছাত্রদল নেতা বহিষ্কার
বিএনপি

সাভারে কিশোরকে নির্যাতন করে ২ চোখ নষ্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

জুন ২৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • ডিআইজি বিপ্লব তালুকদার বরখাস্ত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বিএনপির মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের হামলা, আহত ১০

বিএনপির মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের হামলা, আহত ১০

জুন ২৮, ২০২৬
শিক্ষা বোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া অনেকে এখন বিএনপি: শিক্ষামন্ত্রী

শিক্ষা বোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া অনেকে এখন বিএনপি: শিক্ষামন্ত্রী

জুন ২৮, ২০২৬
ভাইভা দিতে এসে সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ভাইভা দিতে এসে সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

জুন ২৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০