সোমবার, জুন ২৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

চাঁদার দাবিতে বিএনপি নেতার ওপর আওয়ামী লীগ নেতার হামলার অভিযোগ

জুন ২৮, ২০২৬
A A
চাঁদার দাবিতে বিএনপি নেতার ওপর আওয়ামী লীগ নেতার হামলার অভিযোগ
Share on FacebookShare on Twitter

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চাঁদার দাবিতে এক বিএনপি নেতার ওপর আওয়ামী লীগ নেতার নেতৃত্বে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। শনিবার (২৭ জুন) উপজেলার কামারপাড়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। হামলায় কামারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোনাসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুরে আহতদের সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের পুকুর খনন করে সেই মাটি একটি সরকারি সড়ক নির্মাণকাজে সরবরাহ করছিলেন বিএনপি নেতা শহিদুল ইসলাম। অভিযোগ রয়েছে, মাটি সরবরাহের খবর পেয়ে দামোদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, তাঁর সহযোগী নান্নু মিয়া, লাজু মিয়া ও সিরাজুল ইসলামসহ কয়েকজন শহিদুলের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন।

শহিদুল ইসলাম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক তাঁর সহযোগীদের নিয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালান। হামলাকারীদের লাঠির আঘাতে বিএনপি নেতা শহিদুল ইসলামের মাথা ফেটে যায় এবং তাঁকে বাঁচাতে গিয়ে আরও কয়েকজন আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী শহিদুল ইসলাম সোনা অভিযোগ করে বলেন, “আমার পুকুর খননের মাটি নির্মাণাধীন সড়কে বহন করায় আব্দুল খালেকসহ আরও কয়েকজন আমার কাছে অন্যায়ভাবে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা পরিকল্পিতভাবে আমার ওপর এই বর্বরোচিত হামলা চালায়। আমি প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

ঘটনার পর থেকে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আব্দুল খালেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুর রহমান হাবিব জানান, হামলার ঘটনাটি তাঁরা শুনেছেন, তবে এখন পর্যন্ত ভুক্তভোগী পক্ষের কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

বিএনপি

স্বেচ্ছাসেবক দল নেতাকে ধরতে পুলিশের বড় অভিযান, মবের ভয়ে পিছুটান

জুন ২৯, ২০২৬
আন্তর্জাতিক

স্থায়ী হতে ভারতে অনুপ্রবেশ, বাংলাদেশে কী সমস্যা বলতেই পারলেন না দম্পতি

জুন ২৯, ২০২৬
প্রধান সংবাদ

বিএনপি নেতার কাছে যুবদল নেতার চাঁদা দাবি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ

জুন ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • ডিআইজি বিপ্লব তালুকদার বরখাস্ত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

এপস্টেইন ফাইলের বাকি গোপন অংশ প্রকাশে এক সপ্তাহ সময় দিল আদালত

জুন ২৯, ২০২৬

স্বেচ্ছাসেবক দল নেতাকে ধরতে পুলিশের বড় অভিযান, মবের ভয়ে পিছুটান

জুন ২৯, ২০২৬

স্থায়ী হতে ভারতে অনুপ্রবেশ, বাংলাদেশে কী সমস্যা বলতেই পারলেন না দম্পতি

জুন ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version