বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

৯ জুলাই খামেনির জানাজায় অংশ নেবে ২ কোটি মানুষ

জুন ২৯, ২০২৬
A A
৯ জুলাই খামেনির জানাজায় অংশ নেবে ২ কোটি মানুষ
Share on FacebookShare on Twitter

গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য ও দাফন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করেছে দেশটির কর্তৃপক্ষ। আগামী ৪ জুলাই থেকে ইরানের রাজধানী তেহরান এবং পবিত্র তীর্থনগরী কোমে এই শোকানুষ্ঠান শুরু হতে যাচ্ছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ জানায়, আগামী ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলীয় শহর এবং খামেনির জন্মস্থান মাশহাদে তাঁর দাফন সম্পন্ন হবে। অত্যন্ত মর্যাদাপূর্ণ এই শেষকৃত্য অনুষ্ঠানে প্রায় ২ কোটি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছেন দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিপুল এই জনসমাগম এবং পুরো প্রক্রিয়াটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দেশটির পুলিশ প্রশাসন ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে যৌথভাবে কাজ করছে ইরান সরকার।

আরওপড়ুন

মক্কায় হামলার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

মক্কার নিরাপত্তায় সৌদি আরবের পাশে মালয়েশিয়া

মেহের নিউজ তাদের প্রতিবেদনে অজ্ঞাতনামা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ইরানের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র ইরাকের শিয়া অধ্যুষিত পবিত্র কারবালা শহরের একটি মাজার বা উপাসনালয়েও খামেনির স্মরণে একটি বিশেষ শোকসভার পরিকল্পনা করা হচ্ছে। তবে ইরাকের এই অনুষ্ঠানের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি তেহরানে তাঁর সরকারি বাসভবনে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের প্রথম দফার বিমান হামলার সময় ৮৬ বছর বয়সি খামেনি নিহত হন। তাঁর মৃত্যুর পরপরই শেষকৃত্যের আয়োজন করার কথা থাকলেও নিরাপত্তার খাতিরে তা বারবার পিছিয়ে দেওয়া হয়। বিশেষ করে এই শেষকৃত্য অনুষ্ঠানে ইরানের পুরো রাজনৈতিক নেতৃত্ব এবং শীর্ষ কর্মকর্তাদের একসাথে উপস্থিত থাকার কথা রয়েছে, যা বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারত। আর এ কারণেই দীর্ঘ চার মাস পর চূড়ান্ত নিরাপত্তা নিশ্চিত করে আগামী জুলাই মাসের প্রথমার্ধে এই স্মরণসভার সূচি নির্ধারণ করা হয়েছে।

সম্পর্কিত খবর

মক্কায় হামলার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির
জামায়াত

মক্কায় হামলার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

সেপ্টেম্বর ১৬, ২০২৬
মক্কার নিরাপত্তায় সৌদি আরবের পাশে মালয়েশিয়া
আন্তর্জাতিক

মক্কার নিরাপত্তায় সৌদি আরবের পাশে মালয়েশিয়া

সেপ্টেম্বর ১৬, ২০২৬
রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী
প্রধান সংবাদ

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মক্কায় হামলার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

মক্কায় হামলার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

সেপ্টেম্বর ১৬, ২০২৬
মক্কার নিরাপত্তায় সৌদি আরবের পাশে মালয়েশিয়া

মক্কার নিরাপত্তায় সৌদি আরবের পাশে মালয়েশিয়া

সেপ্টেম্বর ১৬, ২০২৬
গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর দায়িত্ব থেকে সরানো হলো ডিসিকেও

গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর দায়িত্ব থেকে সরানো হলো ডিসিকেও

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০