মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

বিয়ের প্রতিশ্রুতিতে ‘ঘনিষ্ঠ’ সম্পর্কের অভিযোগে কৃষকদল নেতা গ্রেপ্তার

জুলাই ১, ২০২৬
A A
বিয়ের প্রতিশ্রুতিতে ‘ঘনিষ্ঠ’ সম্পর্কের অভিযোগে কৃষকদল নেতা গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীর সাথে ‘ঘনিষ্ঠ’ সম্পর্ক গড়ে তোলার পর তা অস্বীকার এবং ভুক্তভোগীকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার অভিযোগে মাগুরা সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক রিফাতুল ইসলাম রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) এক নারীর দায়ের করা সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাকে মাগুরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর নিজের সন্তানকে নিয়ে মাগুরা শহরের কলেজপাড়া এলাকায় বসবাস করছিলেন। প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে শহরের ভায়না এলাকার বাসিন্দা বিএনপি নেতা রায়হানের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে গভীর সখ্যতা তৈরি হলে রায়হান নিয়মিত ওই নারীর বাসায় যাতায়াত শুরু করেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিয়ের স্পষ্ট আশ্বাস দিয়ে রায়হান ভুক্তভোগীর সঙ্গে দীর্ঘদিন যাবত শারীরিক ও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন। তবে সম্প্রতি বিয়ের বিষয়টি সামনে এলে তিনি নানা অজুহাতে তা এড়াতে থাকেন। সর্বশেষ গত ২৫ মে নতুন করে বিয়ের প্রসঙ্গ উত্থাপন করলে রায়হান বিয়ের কথা সম্পূর্ণ অস্বীকার করেন এবং উল্টো নানা রকম হুমকি-ধমকি দিয়ে ওই বাসা থেকে বেরিয়ে যান।

আরওপড়ুন

ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিস ঘেরাও

চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন এরপর পিটিয়ে বের করব: চবি হল ভিপিকে ছাত্রদল নেতার হুমকি

ভুক্তভোগী নারী আরও অভিযোগ করেন, থানায় মামলা দায়ের করার পর থেকে অভিযুক্ত রায়হানের পরিবারের সদস্যরা মামলা তুলে নেওয়ার জন্য তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেখাচ্ছেন। এর ফলে সন্তানসহ তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর দায়ের করা এজাহারের ভিত্তিতে রোববার অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান বলেন, ঘটনাটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় হলেও অভিযোগটিকে দলীয়ভাবে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিতে রায়হানকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে।

এদিকে উপজেলা কৃষকদলের শীর্ষ পদে থাকা একজন নেতার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় মাগুরার স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

সম্পর্কিত খবর

ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিস ঘেরাও
বিএনপি

ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিস ঘেরাও

সেপ্টেম্বর ১৫, ২০২৬
চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন এরপর পিটিয়ে বের করব: চবি হল ভিপিকে ছাত্রদল নেতার হুমকি
বিএনপি

চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন এরপর পিটিয়ে বের করব: চবি হল ভিপিকে ছাত্রদল নেতার হুমকি

সেপ্টেম্বর ১৫, ২০২৬
স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা
বাংলাদেশ

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সেপ্টেম্বর ১৫, ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

সেপ্টেম্বর ১৫, ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিস ঘেরাও

ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিস ঘেরাও

সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০