শুক্রবার, জুলাই ৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

একাত্তরের মতো জুলাইকে বিক্রি করতে দেব না: হুইপ নিজান

জুলাই ২, ২০২৬
A A
একাত্তরের মতো জুলাইকে বিক্রি করতে দেব না: হুইপ নিজান
Share on FacebookShare on Twitter

একাত্তরের চেতনাকে বিক্রি করে একটি রাজনৈতিক দল দীর্ঘদিন ফায়দা লুটেছে মন্তব্য করে জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, ‘আমরা কিন্তু ওই দলের মতো জুলাইয়ের চেতনাকে কোনোভাবেই বিক্রি হতে দেব না।’ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগরের পাটারিরহাট ইউনিয়নে ‘জুলাই যোদ্ধা শহিদ মাজহারুল ইসলাম (মাসরুর)’ সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হুইপ বলেন, জুলাই বিপ্লবের যুদ্ধে দেশের অসংখ্য ছাত্র-জনতা শহিদ হয়েছেন, আবার অনেকে পঙ্গুত্ব বরণ করেও এই দেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেছেন। এই স্বাধীন রাষ্ট্র এবং এ দেশের সাধারণ মানুষ আজীবন জুলাই যোদ্ধাদের কাছে ঋণী হয়ে থাকবে।

তিনি আরও বলেন, বিগত হাসিনা সরকারের মতো দেশে স্বৈরতন্ত্র কায়েম করে আগামী দিনে আর কেউ বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না—এই ঐতিহাসিক শিক্ষা জুলাই যোদ্ধারাই সবাইকে দিয়েছেন। আগামী দিনের বাংলাদেশ হবে মূলত জুলাই যোদ্ধাদের বাংলাদেশ এবং যেখানে সবাই মিলে একসঙ্গে শান্তিতে বসবাস করবে।

দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব ধরনের অনিয়ম, দুর্নীতি ও লুটপাট বন্ধে ইতোমধ্যে অত্যন্ত কঠিন পদক্ষেপ নিচ্ছেন। তবে এই দুর্নীতি পুরোপুরি বন্ধ করতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে তরুণ সমাজকে এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তরুণ প্রজন্ম আরেকটু এগিয়ে আসলেই শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে।

জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের বিষয়ে তিনি উল্লেখ করেন যে, জুলাই যোদ্ধাদের একটি সঠিক ও নিখুঁত তালিকা সম্পন্ন হয়েছে। আগামী দিনে এই বীর জুলাই যোদ্ধাদের পরিবার রাষ্ট্রীয়ভাবে সব ধরনের সুযোগ-সুবিধা ও সম্মাননা পাবে।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাহাত উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী সভায় আরও উপস্থিত ছিলেন— সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোসাইন, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু এবং জুলাই যোদ্ধা জুনাইদ হোসেন ও মাওলানা আব্বাস হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

শ্রমিক নেতাকে হত্যার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

জুলাই ২, ২০২৬
বাংলাদেশ

চট্টগ্রামে বাসযাত্রায় ছিনতাই আতঙ্ক, ঝুঁকিপূর্ণ ২০ রুট

জুলাই ২, ২০২৬
বাংলাদেশ

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী

জুলাই ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • নওমুসলিম রামিসাকে গুমের অভিযোগ সেনাসদস্য গৌতমের বিরুদ্ধে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নারীসহ যুবদল নেতা আটক, পদ থেকে বহিষ্কার

জুলাই ২, ২০২৬

শ্রমিক নেতাকে হত্যার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

জুলাই ২, ২০২৬

আজীবন বিএনপি করে মরতে চান নরসিংদী জেলা আ.লীগের উপদেষ্টা

জুলাই ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version