মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা

জুলাই ৪, ২০২৬
A A
ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা
Share on FacebookShare on Twitter

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়ে রাজনীতি থেকে চিরতরে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন ফেনী পৌরসভার ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে নিজের তীব্র ক্ষোভ ও অভিমান প্রকাশ করে ইয়াছিন লেখেন, ‘বিদায় নিলাম বিএনপির রাজনীতি থেকে, আজকের পর থেকে আর কোনো দিন বিএনপি করব না।’ তিনি অভিযোগ করেন, দলের দুঃসময়ে বড় নেতারা তাদের মতো সহজ-সরল ও সস্তা কর্মীদের রাজপথে ব্যবহার করে জিয়া পরিবারকে বাঁচিয়ে রেখেছিলেন। অথচ আজ দলের সুসময়ে সেই বড় নেতারাই তাদের লাথি মেরে দূরে সরিয়ে দিয়েছেন।

তিনি আরও লেখেন, যারা জীবনে কোনো দিন বিএনপি করেনি, আজ বাস কাউন্টার, হাট-বাজার, রাস্তাঘাট ও ফুটপাতসহ সবকিছু তাদের দখলে চলে গেছে এবং তারা সবাই মিলে ভাগাভাগি করে খাচ্ছে। অথচ তাদের মতো ত্যাগী কর্মীদের ভাগ্যে এক কাপ চা খাওয়ার জন্য ১০ টাকাও জুটছে না। অধিকারের জন্য নেতাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতে পারতেন উল্লেখ করে তিনি বলেন, রাজপথে যাদের সাথে আন্দোলন করেছেন, বড় ভাই হিসেবে সম্মান দিয়েছেন, তাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা সম্ভব নয় বলেই তিনি রাজনীতি ছেড়ে দিয়ে পরিবার নিয়ে ডাল-ভাত খেয়ে বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

রাজনীতি করতে গিয়ে মনের অজান্তে রাজপথের সহযোদ্ধা, বন্ধু-বান্ধব বা বড় ভাইদের মনে কষ্ট দিয়ে থাকলে সবার কাছে ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়ে পোস্টের ইতি টানেন এই যুবদল নেতা।

এই বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বলেন, ইয়াছিন অত্যন্ত ত্যাগী ও অভিমানী একজন কর্মী। নিশ্চয়ই কোনো বিষয়ে তিনি ভীষণ কষ্ট পেয়েছেন, যার কারণে ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়েছেন। তবে তাঁর সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা হলে এই অভিমান দূর হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খোন্দকারও ইয়াছিনকে রাজপথের এক সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, হয়তো কোনো তীব্র ক্ষোভ থেকে তিনি এমন স্ট্যাটাস দিয়েছেন। ঠিক কী কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, তা দল থেকে খোঁজখবর নিয়ে দেখা হবে এবং তাঁর ক্ষোভ দূর করে আবারও তাঁকে জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হিসেবে সক্রিয় করার চেষ্টা করা হবে।

সম্পর্কিত খবর

বিএনপি

ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিস ঘেরাও

সেপ্টেম্বর ১৫, ২০২৬
বিএনপি

চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন এরপর পিটিয়ে বের করব: চবি হল ভিপিকে ছাত্রদল নেতার হুমকি

সেপ্টেম্বর ১৫, ২০২৬
বাংলাদেশ

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সেপ্টেম্বর ১৫, ২০২৬

চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

সেপ্টেম্বর ১৫, ২০২৬

ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিস ঘেরাও

সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version