শনিবার, জুলাই ৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে পেটে ভাত আসবে না

তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল

জুলাই ৪, ২০২৬
A A
আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে পেটে ভাত আসবে না
Share on FacebookShare on Twitter

শুধু আর্জেন্টিনা আর ব্রাজিলের ফুটবল সমর্থন নিয়ে মেতে না থেকে তরুণ প্রজন্মকে নতুন নতুন উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর সৃজনশীল কাজের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী চুনিহাড়ী গ্রামে উদ্ভাবক মো. সলেমান আলীর তৈরি ‘সলেমান সোলার সেচপাম্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী নিজে এই সৌরচালিত সেচপাম্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং উদ্ভাবকের সাথে মতবিনিময় করেন।

দেশের তরুণ ও যুবসমাজকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘খালি আর্জেন্টিনা আর ব্রাজিলের লড়াই নিয়ে মেতে থাকলে লাভ হবে না, তাতে পেটে ভাত আসবে না। আসল কাজ হলো নিজেদের ও অন্য মানুষের আয় বাড়ানোর সুযোগ তৈরি করা। নতুন প্রজন্মকে উদ্ভাবন ও সৃজনশীলতার দিকে মনোযোগ দিতে হবে। ভালো ব্যবসার দিকে নজর দিতে হবে, যেন কাউকে পরিবারের ওপর বোঝা হতে না হয় কিংবা জমি বিক্রি করে কর্মসংস্থান খুঁজতে না হয়।’

দেশীয় প্রযুক্তির এই উদ্ভাবনকে বাংলাদেশের কৃষির টেকসই উন্নয়নে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করে স্থানীয় সরকার মন্ত্রী জানান, ‘সলেমান সোলার সেচপাম্প’ সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, দেশীয় প্রযুক্তিনির্ভর এই উদ্ভাবন বাংলাদেশের কৃষিতে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। কৃষকদের সেচ খরচ বহুগুণে কমিয়ে আনা এবং পরিবেশবান্ধব আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সৌরশক্তি চালিত এ ধরনের সবুজ প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন।

আরওপড়ুন

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা

জাবিতে আটক সেই যুবদল নেতা দেবাশীষ ধর্ষণ মামলারও আসামি

উদ্ভাবকের ভূয়সী প্রশংসা করে তিনি আরও বলেন, সলেমান আমাদের দেশের গর্ব এবং তরুণ প্রজন্মের জন্য তিনি এক বড় অনুকরণীয় দৃষ্টান্ত। বর্তমান সরকার কৃষিখাতকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের নতুন নতুন টেকসই উদ্ভাবনকে উৎসাহিত করা হলে দেশের কৃষি আরও সমৃদ্ধ হবে এবং প্রান্তিক কৃষকরা সরাসরি এর সুফল পাবেন। এই উদ্ভাবনকে জাতীয় অগ্রগতির প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে নিজের অনুভূতি ও ভবিষ্যৎ লক্ষ্যের কথা জানিয়ে উদ্ভাবক মো. সলেমান আলী বলেন, বিদ্যুৎ ও ডিজেলের বিকল্প হিসেবে সৌরশক্তি ব্যবহার করে অত্যন্ত কম খরচে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য। সরকারি পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা পেলে এই পরিবেশবান্ধব প্রযুক্তি দেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের দোরগোড়ায় আরও সহজে বিস্তৃত করা সম্ভব হবে।

সম্পর্কিত খবর

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা
বিএনপি

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা

জুলাই ৪, ২০২৬
জাবিতে আটক সেই যুবদল নেতা দেবাশীষ ধর্ষণ মামলারও আসামি
বিএনপি

জাবিতে আটক সেই যুবদল নেতা দেবাশীষ ধর্ষণ মামলারও আসামি

জুলাই ৪, ২০২৬
সিট বাতিলের পরও ছাত্রদলের রাজনৈতিক ছত্রছায়ায় হলে দুই নেতা!
বিএনপি

সিট বাতিলের পরও ছাত্রদলের রাজনৈতিক ছত্রছায়ায় হলে দুই নেতা!

জুলাই ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরোনো ভিডিও ভাইরাল: ‘তারেক রহমান কি আদৌ বাংলাদেশকে ভালোবাসেন?’ সোমা ইসলামের প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কেপ ভার্দেকে হারালেই নতুন উচ্চতায় আর্জেন্টিনা

কেপ ভার্দেকে হারালেই নতুন উচ্চতায় আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬
ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা

জুলাই ৪, ২০২৬
আর্জেন্টিনাকে স্তব্ধ করে ইতিহাস গড়ার স্বপ্ন কেপ ভার্দের

আর্জেন্টিনাকে স্তব্ধ করে ইতিহাস গড়ার স্বপ্ন কেপ ভার্দের

জুলাই ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০