মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক হোসেন

জুলাই ৭, ২০২৬
A A
এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক হোসেন
Share on FacebookShare on Twitter

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাপরবর্তী জনসভায় হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই সঙ্গে তিনি এই বর্বরোচিত ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির জোর দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে তিনটার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই তীব্র প্রতিক্রিয়া জানান। এনসিপির জনসভায় হামলার নিন্দা জানিয়ে ইশরাক হোসেন লিখেছেন, ‘এই ধরনের ঘটনা আমাদের রাজনীতির জন্য একটি কালো অধ্যায়। এই ধরনের সহিংসতা রাজনীতিকে ধ্বংস করে দিতে পারে। আর রাজনীতি ধ্বংস হলে দেশ ও জাতি চরম সংকটের মুখে পড়বে, যা শেষ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকেও বিপন্ন করতে পারে।’

হামলাকারীদের উদ্দেশ্য ও রাজনৈতিক চরিত্র নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, ‘এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড হতে পারে না। যারা ফ্যাসিস্ট, যারা খুনি, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করেও ক্ষমতায় থেকেছে এবং যারা জনগণের সমর্থনের পরিবর্তে বিদেশি প্রভুদের দয়ায় রাজনীতি করেছে—আমি মনে করি এই ঘটনায় কেবল তারাই লাভবান হবে।’

আরওপড়ুন

গৌরনদীতে এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে দুই পরীক্ষার্থী বহিষ্কার

‘বাংলা ব্লকেড’-এ অচল দেশ

প্রতিমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘ওই অপশক্তির রয়ে যাওয়া উচ্ছিষ্ট অংশ এবং তাদের আশ্রয়দাতাদের দ্রুত নিষ্ক্রিয় (নিউট্রালাইজ) করা বর্তমানে বাংলাদেশের নিরাপত্তার জন্য সবচেয়ে জরুরি।’ তিনি দেশ ও জাতির নিরাপত্তার স্বার্থে এই ঘটনার পেছনের মূল হোতাদের খুঁজে বের করে কঠোরতম আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে আহ্বান জানান।

সম্পর্কিত খবর

গৌরনদীতে এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে দুই পরীক্ষার্থী বহিষ্কার
বাংলাদেশ

গৌরনদীতে এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে দুই পরীক্ষার্থী বহিষ্কার

জুলাই ৭, ২০২৬
‘বাংলা ব্লকেড’-এ অচল দেশ
বাংলাদেশ

‘বাংলা ব্লকেড’-এ অচল দেশ

জুলাই ৭, ২০২৬
হাইকোর্টের নির্দেশ অমান্য করে প্রতিবেশীর জমিতে যুবদল নেতার ভবন
বিএনপি

হাইকোর্টের নির্দেশ অমান্য করে প্রতিবেশীর জমিতে যুবদল নেতার ভবন

জুলাই ৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা সরকারের

    প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা সরকারের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরোনো ভিডিও ভাইরাল: ‘তারেক রহমান কি আদৌ বাংলাদেশকে ভালোবাসেন?’ সোমা ইসলামের প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক হোসেন

এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক হোসেন

জুলাই ৭, ২০২৬
যুদ্ধবিমান তৈরিতে একজোট হচ্ছে পাকিস্তান-তুরস্ক

যুদ্ধবিমান তৈরিতে একজোট হচ্ছে পাকিস্তান-তুরস্ক

জুলাই ৭, ২০২৬
গৌরনদীতে এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে দুই পরীক্ষার্থী বহিষ্কার

গৌরনদীতে এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে দুই পরীক্ষার্থী বহিষ্কার

জুলাই ৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০