বুধবার, জুলাই ৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

এনসিপির সমাবেশে হামলা, কঠোর ব্যবস্থা নেবে সরকার

সংসদে আইনমন্ত্রী

জুলাই ৭, ২০২৬
A A
এনসিপির সমাবেশে হামলা, কঠোর ব্যবস্থা নেবে সরকার
Share on FacebookShare on Twitter

সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পথসভায় হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। জাতীয় সংসদে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ও স্বচ্ছ পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। তিনি অভিযোগ করেন, সোমবার সাভারে দলের জুলাই পদযাত্রার উদ্বোধনী পথসভায় পরিকল্পিতভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং পরে সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়, যাতে বেশ কয়েকজন আহত হন।

আখতার হোসেন বলেন, দেশের সংবিধান সরকারি ও বিরোধী—উভয় দলের জন্যই সভা-সমাবেশ করার সমান অধিকার নিশ্চিত করেছে। কিন্তু এনসিপির কর্মসূচিকে ঘিরে বারবার বাধা সৃষ্টি করা হচ্ছে। তিনি দাবি করেন, বিস্ফোরণের ঘটনায় বড় ধরনের প্রাণহানিও ঘটতে পারত।
তিনি সরকারের কাছে জানতে চান, সমাবেশ চলাকালে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা এবং বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না এবং ভবিষ্যতে বিরোধী দলের সভা-সমাবেশ নির্বিঘ্নে করার সুযোগ নিশ্চিত করা হবে কি না।

এ সময় স্পিকার বিষয়টি নিয়ে নোটিশ দেওয়ার পরামর্শ দেন। পরে আইনমন্ত্রী সংসদে বক্তব্য দিয়ে বলেন, সরকার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি আশ্বস্ত করে বলেন, তদন্তে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইনমন্ত্রী বলেন, “ঘটনার সঙ্গে যদি কেউ জড়িত থাকে, তার বিরুদ্ধে যতটুকু আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব, সরকার স্বচ্ছতার সঙ্গে ততটাই কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।”

সম্পর্কিত খবর

বাংলাদেশ

বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা

জুলাই ৭, ২০২৬
বাংলাদেশ

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংঘাতের দিকে যাবে রাজনীতি

জুলাই ৭, ২০২৬
জামায়াত

চিকিৎসা ব্যয় বাড়ার আশঙ্কা বিরোধীদলীয় নেতার

জুলাই ৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা সরকারের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরোনো ভিডিও ভাইরাল: ‘তারেক রহমান কি আদৌ বাংলাদেশকে ভালোবাসেন?’ সোমা ইসলামের প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা

জুলাই ৭, ২০২৬

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংঘাতের দিকে যাবে রাজনীতি

জুলাই ৭, ২০২৬

ঢাবি প্রশাসন ও সরকারি বাধায় আটকে আছে দুই ডজন প্রকল্প, অভিযোগ সাদিক কায়েমের

জুলাই ৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version