শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম খেলা

ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিসর কোচ হোসাম

জুলাই ৭, ২০২৬
A A
ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিসর কোচ হোসাম
Share on FacebookShare on Twitter

ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ফুটবলের পাশাপাশি ফিলিস্তিনের গাজা উপত্যকার মানবিক সংকট নিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান। তিনি বলেছেন, পৃথিবীতে যদি কেউ ফিলিস্তিনিদের কষ্ট অনুভব না করে, তাহলে সে মানুষই নয়—সে আরব, ইউরোপীয় কিংবা আমেরিকান যেই হোক না কেন।

এর আগে বিশ্বকাপের নকআউটে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে ঐতিহাসিক জয় পাওয়ার পর সেই সাফল্য ফিলিস্তিনিদের উৎসর্গ করেন হাসান। মাঠে ফিলিস্তিনের পতাকাও ওড়ান তিনি। সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি ছিল শুধুই একজন মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া।

হাসান বলেন, বিশ্বের যে কোনো প্রান্তে কোনো প্রাণীর ওপর নির্যাতন হলে তা নিয়ে সবাই প্রতিবাদ করে। অথচ হাজার হাজার নিরীহ মানুষ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হওয়ার খবর যেন এখন স্বাভাবিক হয়ে গেছে। তার মতে, ধর্ম বা জাতিগত পরিচয়ের আগে মানুষ হিসেবে সবারই নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো উচিত।

তিনি আরও বলেন, “আমি আরব হওয়ার আগে একজন মানুষ। ফুটবলের মাধ্যমে আমার বার্তা হলো—ফিফা যেমন পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার কথা বলে, তেমনি মানুষের বেঁচে থাকার অধিকারও সম্মান করা উচিত।”

২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিহতদের মধ্যে বিপুলসংখ্যক শিশু রয়েছে। বাস্তুচ্যুত লাখো মানুষ ধ্বংসস্তূপের মধ্যে অনিশ্চয়তার জীবন কাটাচ্ছেন। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে এবং অনেক ক্রীড়াবিদও প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে অবশ্য আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে নিয়েও কথা বলেন হাসান। তিনি বলেন, “আমাদের স্বপ্নের কোনো সীমা নেই। সমর্থকদের প্রত্যাশা পূরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা নিজেদের ছোট দল মনে করি না।”

তিনি আরও বলেন, “আমরা জানি, আমাদের সামনে বিশ্বচ্যাম্পিয়ন এবং ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মেসি আছেন, কিন্তু আমরা তাদের ভয় পাই না।”

তিনি যোগ করেন, মিসর শুধু নিজেদের নয়, পুরো আরব বিশ্ব ও আফ্রিকার প্রতিনিধিত্ব করছে। আর্জেন্টিনাকে হারাতে পারলে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠবে মিসর।

সম্পর্কিত খবর

খেলা

‘ব্রাজিলের বিপক্ষে খেললেও বদলাবে না বাংলাদেশের ফুটবল’

আগস্ট ২৬, ২০২৬
খেলা

স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা

আগস্ট ২২, ২০২৬
খেলা

স্টার্কের তাণ্ডবে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

আগস্ট ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘তোমরা লেখবা, আমরা পিটাইমু’—হুমকির পর সাংবাদিকদের বিরুদ্ধে এবার থানায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলা

আগস্ট ২৭, ২০২৬

নিজের মোবাইল নম্বর দিয়ে ৬ বছর ধরে বিধবা নারীর ভাতার টাকা তুলছেন বিএনপি নেতা

আগস্ট ২৭, ২০২৬

‘জামিনে এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়ে গেছে’: ট্রাইব্যুনালে দীপু মনি

আগস্ট ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version