বুধবার, জুলাই ৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

সংসদে বিল পাস: পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজিতে ৫ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
A A
বিকালে বসছে সংসদ অধিবেশন
Share on FacebookShare on Twitter

জাতীয় সংসদে ‘পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২৬’ পাস হয়েছে। নতুন আইনে পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজি, পরীক্ষার ডেটাবেইসে অননুমোদিত প্রবেশ, পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস বহন এবং সংগঠিত পরীক্ষা-সংক্রান্ত অপরাধের জন্য সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

মঙ্গলবার শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বিলটি জাতীয় সংসদে উত্থাপন করেন। জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব নিষ্পত্তির পর কণ্ঠভোটে বিলটি পাস হয়।
নতুন আইনে ‘ডিজিটাল ম্যানিপুলেশন’ বা ডিজিটাল কারসাজির সংজ্ঞা যুক্ত করা হয়েছে। এর আওতায় পাবলিক পরীক্ষার ডেটাবেইসে অননুমোদিত প্রবেশ, হ্যাকিং, তথ্য পরিবর্তন, সংশোধন, মুছে ফেলা বা গোপন করাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। এসব অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া যাবে।

বিলে অনলাইন প্ল্যাটফর্মে প্রশ্নপত্র ফাঁসের শাস্তিও অন্তর্ভুক্ত করা হয়েছে। যে কোনো উপায়ে প্রশ্নপত্র ফাঁসের সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর কারাদণ্ড নির্ধারণ করা হয়েছে। এছাড়া পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ বা প্রবেশের চেষ্টা এবং পরীক্ষা পরিচালনাসংক্রান্ত বৈধ নির্দেশনা অমান্যের ক্ষেত্রেও একই শাস্তির বিধান রাখা হয়েছে।

কোনো পরীক্ষার্থীকে অসদুপায়ে সহায়তা করার উদ্দেশ্যে লিখিত বা মৌখিক চুক্তি করা বা করার চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তি সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

উত্তরপত্রের অন্যায্য মূল্যায়নের ক্ষেত্রেও নতুন বিধান যুক্ত হয়েছে। কোনো পরীক্ষক ইচ্ছাকৃতভাবে অতিমূল্যায়ন (ওভার অ্যাসেস) বা অবমূল্যায়ন (আন্ডার অ্যাসেস) করলে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। তবে এ ধরনের অনিয়ম তৃতীয় পরীক্ষকের মূল্যায়নের মাধ্যমে নিশ্চিত হতে হবে।

এছাড়া কোনো শিশু এ আইনের আওতায় অপরাধ করলে তার ক্ষেত্রে শিশু আইনের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় আইন-২০২৬’ উত্থাপন করা হয়েছে। ২০০১ সালের বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন বাতিল করে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

সরকারের ভাষ্য অনুযায়ী, বিজ্ঞান, প্রকৌশল, চিকিৎসা, কৃষি, আইন, ব্যবসা প্রশাসন, সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতেই বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন আইন প্রণয়ন করা হচ্ছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

ফ্যাসিস্ট সরকারকে সহায়তাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জুলাই ৮, ২০২৬
বাংলাদেশ

সমুদ্রপথে ইতালিতে পৌঁছানোর শীর্ষে বাংলাদেশিরা

জুলাই ৮, ২০২৬
আওয়ামী লীগ

দল হিসেবে আ.লীগের বিচারে শক্ত অবস্থানে সরকার

জুলাই ৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা সরকারের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরোনো ভিডিও ভাইরাল: ‘তারেক রহমান কি আদৌ বাংলাদেশকে ভালোবাসেন?’ সোমা ইসলামের প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ‘তিস্তা ও করিডোর’ নিয়ে আলোচনা

জুলাই ৮, ২০২৬

ফ্যাসিস্ট সরকারকে সহায়তাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জুলাই ৮, ২০২৬

সমুদ্রপথে ইতালিতে পৌঁছানোর শীর্ষে বাংলাদেশিরা

জুলাই ৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version