শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

ইরানের ভয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে ইসরায়েলে সরানোর পরামর্শ

জুলাই ৮, ২০২৬
A A
ইরানের ভয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে ইসরায়েলে সরানোর পরামর্শ
Share on FacebookShare on Twitter

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে মার্কিন সামরিক সম্পদ আরও সুরক্ষিত রাখতে উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ইসরায়েল, মিসর ও আশপাশের দেশগুলোতে স্থানান্তর করা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সাবেক প্রধান জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকেঞ্জি। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’-এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

সম্প্রতি জিউইশ ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি অব আমেরিকা আয়োজিত এক ওয়েবিনারে অংশ নিয়ে ম্যাকেঞ্জি বলেন, কাতারে অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটিতে সেন্টকমের ফরোয়ার্ড সদর দপ্তর রাখা কৌশলগতভাবে মোটেও যৌক্তিক নয়। তিনি স্পষ্ট ভাষায় বলেন, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ ইরান থেকে মাত্র ১০০ মাইল দূরে সেন্টকমের সদর দপ্তর রাখবে না, অথচ সেটিই এখন সেখানে রয়েছে।

২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর সর্বোচ্চ সামরিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী ম্যাকেঞ্জি জানান, ২০২২ সালেই তাঁরা বাইডেন প্রশাসনকে সতর্ক করেছিলেন যে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানি হামলার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সে সময় যুদ্ধকালীন বিকল্প হিসেবে ইসরায়েল ও মিসরসহ আরও পশ্চিমে ঘাঁটি ব্যবহারের প্রস্তাব দেওয়া হলেও বাইডেন প্রশাসন তা ‘আগ্রাসীভাবে’ প্রত্যাখ্যান করে।

ম্যাকেঞ্জির মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বর্তমান ঘাঁটি ব্যবস্থা মূলত শীতল যুদ্ধের সময়কার একটি পুরোনো উত্তরাধিকার, যা বর্তমান সময়ের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সাবেক এই শীর্ষ কর্মকর্তার মন্তব্যটি গত জুনে মিডল ইস্ট আই প্রকাশিত একটি প্রতিবেদনের সঙ্গে মিলে যায়, যেখানে বলা হয়েছিল যে ইরান মূলত মার্কিন ঘাঁটির দুর্বলতা উন্মোচন করে যুক্তরাষ্ট্রকে উপসাগরীয় উপকূল থেকে সরে যেতে বাধ্য করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, রিয়াদের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের ব্যাপক হামলার পর গত মার্চে যুক্তরাষ্ট্র সৌদি আরবের তাইফ বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি পায়। একই সময়ে বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর, কাতারে সেন্টকমের সদর দপ্তর এবং কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বিমানঘাঁটিও ইরানি হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আরওপড়ুন

নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৫৯, এখনো নিখোঁজ অন্তত ১০০০

মক্কা প্যাক্ট প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য: বাংলাদেশে ভারতের সামরিক হামলার আহ্বান আ. লীগ নেতার

উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা ব্যবহারের বিধিনিষেধের প্রসঙ্গ টেনে ম্যাকেঞ্জি বলেন, যুদ্ধের শুরুতে উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধবিমান উড্ডয়ন বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি, যদিও পরে সৌদি আরব ও ইউএই এই জোটে অংশ নেয়। সেই তুলনায় স্বাগতিক দেশ হিসেবে ইসরায়েল মার্কিন বাহিনীর ওপর সবচেয়ে কম বিধিনিষেধ আরোপ করবে এবং সেখানে উন্নততর আকাশ প্রতিরক্ষা সুবিধাও পাওয়া যাবে।

সাবেক এই সেন্টকম প্রধানের পরামর্শ, আরব মিত্রদের প্রতি সংহতি প্রদর্শনের জন্য উপসাগরীয় ঘাঁটিগুলোকে মূলত জ্বালানি ভরা বা লজিস্টিক সহায়তার কাজে ব্যবহার করা উচিত। তবে দীর্ঘমেয়াদি ও প্রধান সামরিক উপস্থিতি এবং সদর দপ্তর দ্রুত ইসরায়েল, মিশর এবং সৌদি আরবের লোহিত সাগর উপকূলীয় এলাকায় স্থানান্তর করা যুক্তরাষ্ট্রের জন্য এখন সবচেয়ে বেশি জরুরি।

সম্পর্কিত খবর

নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৫৯, এখনো নিখোঁজ অন্তত ১০০০
আন্তর্জাতিক

নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৫৯, এখনো নিখোঁজ অন্তত ১০০০

আগস্ট ২৭, ২০২৬
মক্কা প্যাক্ট প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য: বাংলাদেশে ভারতের সামরিক হামলার আহ্বান আ. লীগ নেতার
আওয়ামী লীগ

মক্কা প্যাক্ট প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য: বাংলাদেশে ভারতের সামরিক হামলার আহ্বান আ. লীগ নেতার

আগস্ট ২৭, ২০২৬
বাংলাদেশি কৃষকদের ধাওয়ার পর অস্ত্র ফেলে পালিয়ে গেল বিএসএফ; ফেরত দিল বিজিবি
আন্তর্জাতিক

বাংলাদেশি কৃষকদের ধাওয়ার পর অস্ত্র ফেলে পালিয়ে গেল বিএসএফ; ফেরত দিল বিজিবি

আগস্ট ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘তোমরা লেখবা, আমরা পিটাইমু’—হুমকির পর সাংবাদিকদের বিরুদ্ধে এবার থানায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলা

‘তোমরা লেখবা, আমরা পিটাইমু’—হুমকির পর সাংবাদিকদের বিরুদ্ধে এবার থানায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলা

আগস্ট ২৭, ২০২৬
নিজের মোবাইল নম্বর দিয়ে ৬ বছর ধরে বিধবা নারীর ভাতার টাকা তুলছেন বিএনপি নেতা

নিজের মোবাইল নম্বর দিয়ে ৬ বছর ধরে বিধবা নারীর ভাতার টাকা তুলছেন বিএনপি নেতা

আগস্ট ২৭, ২০২৬
কারাগারে ফিরলেন দীপু মনি

‘জামিনে এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়ে গেছে’: ট্রাইব্যুনালে দীপু মনি

আগস্ট ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০