শুক্রবার, জুলাই ১০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

ফিলিস্তিন না হলে বিকল্প ইহুদি রাষ্ট্র হতো আর্জেন্টিনা

স্বাধীন ও সার্বভৌম জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠায়

জুলাই ৯, ২০২৬
A A
ফিলিস্তিন না হলে বিকল্প ইহুদি রাষ্ট্র হতো আর্জেন্টিনা
Share on FacebookShare on Twitter

আধুনিক রাজনৈতিক জায়নবাদের প্রতিষ্ঠাতা এবং ইসরায়েলের ‘আধ্যাত্মিক পিতা’ হিসেবে পরিচিত থিওডোর হার্জেল ১৮৯৬ সালে তাঁর বিখ্যাত ‘দ্য জিউইশ স্টেট’ (The Jewish State) গ্রন্থটি প্রকাশ করেন। এই বইয়ের মাধ্যমেই তিনি প্রথম বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইহুদিদের জন্য একটি স্বাধীন ও সার্বভৌম জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার আনুষ্ঠানিক দাবি বিশ্বের সামনে তুলে ধরেন।

ঐতিহাসিক এই গ্রন্থে হার্জেল ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিশ্বের দুটি সম্ভাব্য অঞ্চলের নাম প্রস্তাব করেছিলেন। এর একটি ছিল ওসমানের শাসনাধীন ফিলিস্তিন এবং অপরটি ছিল দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ ভূখণ্ডের দেশ আর্জেন্টিনা। বইটিতে তিনি আর্জেন্টিনার উর্বর ভূমি, অনুকূল জলবায়ু এবং জনবিরল বিশাল অঞ্চলের ভূয়সী প্রশংসা করেছিলেন।

তবে ঐতিহাসিক, ধর্মীয় ও প্রতীকী সংযোগের কারণে থিওডোর হার্জেলের প্রথম পছন্দ ছিল ফিলিস্তিন। তিনি তাঁর বইয়ে বিশ্বজুড়ে থাকা ধনী ইহুদিদের ফিলিস্তিনের জমি কেনা শুরু করার পরামর্শ দেন। তাঁর এই সুদূরপ্রসারী পরিকল্পনার ওপর ভিত্তি করেই তৎকালীন জায়নবাদী আন্দোলন ফিলিস্তিনকে কেন্দ্র করে অগ্রসর হতে শুরু করে এবং আর্জেন্টিনা তাদের বিকল্প বা দ্বিতীয় পছন্দ হিসেবে থেকে যায়।

বর্তমানে আর্জেন্টিনায় ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় এবং বিশ্বের অন্যতম বৃহত্তম ইহুদি জনগোষ্ঠী বসবাস করে। দেশটির রাজনীতি, অর্থনীতি ও নীতিনির্ধারণী পর্যায়ে এই জনগোষ্ঠীর বড় ধরনের প্রভাব রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আর্জেন্টিনার এই প্রভাবশালী জায়নবাদী গোষ্ঠীর বড় সমর্থনে দেশটির ডানপন্থী ও কট্টর ইসরায়েলপন্থী নেতা হাভিয়ার মিলেই ৫৫.৬% ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

হাভিয়ার মিলেই ক্ষমতায় আসার পর থেকেই তেল আবিবের সঙ্গে আর্জেন্টিনার সম্পর্ক নজিরবিহীন উচ্চতায় পৌঁছায়। বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের বিষয়ে বিশ্বজুড়ে সমালোচনা থাকলেও আর্জেন্টিনা ইসরায়েলকে নিঃশর্ত ও প্রকাশ্য সমর্থন দিয়ে যাচ্ছে।

ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হলেও ঐতিহাসিক ও রাজনৈতিক কারণে জায়নবাদী বলয়ের কাছে আর্জেন্টিনা সবসময়ই একটি বিশেষ গুরুত্ব পেয়ে এসেছে। এমনকি ইসরায়েলের ক্রীড়া ও সামাজিক অঙ্গনেও আর্জেন্টিনার ফুটবল দলের প্রতি এক ধরনের বিশেষ পক্ষপাত লক্ষ্য করা যায়। ফলে বর্তমান বিশ্লেষকদের অনেকেই আর্জেন্টিনাকে জায়নবাদের এক ধরণের প্রক্সি দেশ বা অনানুষ্ঠানিক দ্বিতীয় আবাসভূমি হিসেবে অভিহিত করে থাকেন।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

পাকিস্তানের ‘ব্যর্থ’ সেফ সিটি প্রকল্পকে ‘অনুকরণীয়’ ভাবছে বাংলাদেশ!

জুলাই ৯, ২০২৬
আন্তর্জাতিক

চীনের জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৮

জুলাই ৯, ২০২৬
আন্তর্জাতিক

মার্কিন হামলা উপেক্ষা করে খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের সমাগম

জুলাই ৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা সরকারের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর নির্দেশে জামায়াত আমিরের সঙ্গে উন্নয়ন বৈঠক

    0 shares
    Share 0 Tweet 0
  • কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘বিয়ে না হলে মরে যাব’: অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকা থেকে রাজবাড়ীতে পালাল দুই খুদে শিক্ষার্থী

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পাকিস্তানের ‘ব্যর্থ’ সেফ সিটি প্রকল্পকে ‘অনুকরণীয়’ ভাবছে বাংলাদেশ!

জুলাই ৯, ২০২৬

ফিফা প্রেসিডেন্টকে নির্বাচনে জেতাতে ‘গোপন’ চুক্তি

জুলাই ৯, ২০২৬

চীনের জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৮

জুলাই ৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version