মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

বাকি জীবন জামায়াতের সঙ্গে কাটাতে চাই: সাবেক আ.লীগ নেতা

জুলাই ১০, ২০২৬
A A
বাকি জীবন জামায়াতের সঙ্গে কাটাতে চাই: সাবেক আ.লীগ নেতা
Share on FacebookShare on Twitter

লক্ষ্মীপুরের কমলনগরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের এক সাবেক নেতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। যোগদানের পর জামায়াতের প্রশংসা করে ওই প্রবীণ নেতা বলেন, ‘এখন বয়স হয়েছে। বাকি জীবন জামায়াতের নীতি ও আদর্শের সঙ্গে কাটাতে চাই।’

বুধবার (৮ জুলাই) বিকেলে কমলনগরের হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার অফিস কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জামায়াতের সাবেক সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও বর্তমান জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজুল্লাহর উপস্থিতিতে দলীয় সদস্য ফরম পূরণ করে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ সময় জামায়াত নেতারা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।

জামায়াতে যোগ দেওয়া আক্তার হোসেন মিলন কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী এই নেতা হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে তিনবার প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১১ সালের ইউপি নির্বাচনে মিলন তাঁর আপন ভগ্নিপতি ও সাবেক চেয়ারম্যান আবুল বাছেত হেলালের কাছে সামান্য ভোটে হারেন। এরপর ২০১৫ সালে তৎকালীন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম উদ্দিনের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার সময় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ভোটের মাঠ থেকে তাঁকে সরিয়ে দিতে তৎকালীন জেলা পুলিশ সুপার (এসপি) মিলনকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যান।

পরবর্তীতে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে তৎকালীন সভাপতি নিজাম উদ্দিনের বড় ভাই মোয়াজ্জেম হোসেনকে হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের পদ থেকে সরিয়ে আক্তার হোসেন মিলনকে সভাপতি ঘোষণা করা হয়। তবে তাঁর এই রাজনৈতিক স্থায়িত্ব দীর্ঘ হয়নি। দলীয় এক রহস্যময় চিঠির মাধ্যমে মিলনের সভাপতি পদ কেড়ে নিয়ে মোয়াজ্জেমকে আবারও সভাপতি পদে পুনর্বহাল করা হয়।

সর্বশেষ ২০২১ সালের ইউপি নির্বাচনে মিলন পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হন। আবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজাম উদ্দিনের বিরুদ্ধে ভোটের মাঠে নামলে তৎকালীন ক্ষমতাসীনদের ক্যাডার বাহিনী তাঁর ব্যানার, ফেস্টুন ও মাইক ভাঙচুর করে তাঁকে এলাকাছাড়া করে।

জামায়াতে যোগদানের বিষয়ে আক্তার হোসেন মিলন বলেন, “বর্তমানে আমার বয়স ৬০ বছর। এখানে আমার কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই। আওয়ামী লীগের সভাপতি পদে থাকার বিষয়ে তিনি দাবি করেন, সে সময় মূলত অস্ত্রের মুখে জিম্মি করে আমাকে পদ দেওয়া হয়েছিল, যার কোনো ক্ষমতা বা সুফল আমি ভোগ করতে পারিনি।”

বিষয়টি নিশ্চিত করে কমলনগর উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা হুমায়ুন কবির জানান, আক্তার হোসেন মিলন জামায়াতে ইসলামীর শান্তি ও সুশাসনের আদর্শে অনুপ্রাণিত হয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়েছেন। দলের পক্ষ থেকে তাঁকে সাদরে গ্রহণ করা হয়েছে।

সম্পর্কিত খবর

জামায়াত

শহীদদের আকাঙ্ক্ষা পূরণে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে

জুলাই ২০, ২০২৬
জামায়াত

ফরাসি প্রেসিডেন্টকে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছাপত্র

জুলাই ২০, ২০২৬
জামায়াত

তুরস্কের অভ্যুত্থান দমনে এরদোয়ানের নেতৃত্বের প্রশংসা জামায়াত আমিরের

জুলাই ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেল সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চিন্ময় দাসের জামিন নামঞ্জুর, সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন রাষ্ট্রপক্ষের সাক্ষী

জুলাই ২১, ২০২৬

নেতানিয়াহুকে গ্রেপ্তারের আলোচনা নিয়ে মামদানি ও ট্রাম্পের তীব্র বাকযুদ্ধ

জুলাই ২১, ২০২৬

হামাসের নতুন প্রধান কে এই খলিল আল-হাইয়া?

জুলাই ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version