রবিবার, জুলাই ১৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

ওলামালীগ নেতার বিরুদ্ধে শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ

জুলাই ১০, ২০২৬
A A
ওলামালীগ নেতার বিরুদ্ধে শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ
Share on FacebookShare on Twitter

নেত্রকোণার মোহনগঞ্জে জেলা ওলামালীগের এক নেতার বিরুদ্ধে ইসলামী ফাউন্ডেশন পরিচালিত মাদরাসার এক শিক্ষিকাকে শ্লীলতাহানি ও মানসিকভাবে হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত মো. সোলায়মান হোসেন (৩৫) জেলা ওলামালীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং আটপাড়া উপজেলার রামসিদ্ধ গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী শিক্ষিকা স্থানীয় একটি দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসায় কর্মরত রয়েছেন। অভিযুক্ত সোলায়মান হোসেনও পূর্বে একই শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে মোহনগঞ্জের ওই মাদরাসায় একসঙ্গে কর্মরত থাকাকালীন সময় থেকেই সোলায়মান ওই শিক্ষিকাকে বিভিন্নভাবে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। এছাড়া অশালীন মন্তব্য ও মানসিক হয়রানির অভিযোগে একবার স্থানীয় লোকজন সোলায়মানকে হাতেনাতে আটকও করে। পরবর্তীতে তিনি আটপাড়া উপজেলার শ্রীরামপুর দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসায় বদলি হয়ে যান।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বদলি হওয়ার পরও সোলায়মান হোসেন ভুক্তভোগী শিক্ষিকা ও তাঁর পরিবারের প্রতি বিদ্বেষমূলক আচরণ অব্যাহত রাখেন। তিনি শিক্ষিকার স্বামীকে প্রাণনাশের হুমকি দেন এবং পূর্বের সব অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এর আগেও তাঁর বিরুদ্ধে অভিযোগ দেওয়া হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি পার পেয়ে যান বলে ভুক্তভোগী দাবি করেন।

সর্বশেষ গত ২১ জুন জেলা ইসলামী ফাউন্ডেশনের কার্যালয় থেকে বের হওয়ার সময় অভিযুক্ত সোলায়মান হোসেন ওই শিক্ষিকার পথরোধ করেন। এ সময় তিনি অশালীন ভাষায় গালাগাল করাসহ জোরপূর্বক ধস্তাধস্তির চেষ্টা চালান। এই ঘটনার পরদিনই (২২ জুন) ভুক্তভোগী শিক্ষিকা উপ-পরিচালক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।

জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. শাহ আলম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগটি পেয়েছি। তবে একটি সড়ক দুর্ঘটনায় আমার পা ভেঙে যাওয়ায় বর্তমানে আমি চিকিৎসাধীন রয়েছি। এই কারণে তদন্ত কার্যক্রম শুরু করতে কিছুটা বিলম্ব হচ্ছে। সুস্থ হয়েই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে মো. সোলায়মান হোসেন দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে আনা এই শ্লীলতাহানির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি পাল্টা দাবি করেন, ওই শিক্ষিকার একটি একাডেমিক সনদ জাল, যা নিয়ে তিনি নিজে জেলা ইসলামী ফাউন্ডেশনে অভিযোগ দেওয়ার কারণেই তাঁকে এভাবে ফাঁসানো হচ্ছে।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

মসজিদের দরজা ভেঙে ইমামকে মারধর নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকর্মীর

জুলাই ১৯, ২০২৬
আওয়ামী লীগ

আ.লীগ আমলে নিয়োগপ্রাপ্ত ২২ হাজার পুলিশ ঝুঁকিতে

জুলাই ১৮, ২০২৬
আওয়ামী লীগ

জুলাই-আগস্টের সব ফোনালাপ জনসমক্ষে প্রকাশের দাবি রাজনৈতিক বিশ্লেষকদের

জুলাই ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেল সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • ছাত্রশিবির থেকে বিদায়ের পর সাদিক কায়েমের আবেগঘন স্ট্যাটাস

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইসরাইলের গুলিতে ফিলিস্তিনি ফুটবলার নিহত

জুলাই ১৯, ২০২৬

সরকারি কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ খুলে প্রতারণা, গ্রেফতার ১

জুলাই ১৯, ২০২৬

ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য নেই: মোজতবা খামেনি

জুলাই ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version